এক্সপ্লোর

Sealdah: ভোগান্তির দিন শেষ, শীঘ্রই শিয়ালদা থেকে সব ট্রেন ১২ কোচের, দিনক্ষণ জানাল রেল

Eastern Railway: প্রতিদিন কয়েক হাজার যাত্রীর নিত্য যাতায়াত এই শিয়ালদা স্টেশন দিয়েই।

কলকাতা: কমতে চলেছে নিত্যযাত্রীদের ভোগান্তি (Eastern Railway)। এবার শিয়ালদার (Sealdah) সব প্ল্যাটফর্ম থেকে ছুটবে ১২ কোচের গাড়ি। প্রায় শেষ পর্যায় রয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, সেই কাজ শেষ হতে পারে এই মাসেই। 

কমবে ভোগান্তি?

প্রতিদিন কয়েক হাজার যাত্রীর নিত্য যাতায়াত এই শিয়ালদা স্টেশন দিয়েই। কলকাতা শহরের বিভিন্ন জেলার সংযোগকারী পথ এই ট্রেন। কিন্তু সমস্যা হল শিয়ালদার দক্ষিণ শাখায় ১২ কোচের ট্রেন থাকলেও উত্তর শাখায় রয়েছে অন্য ছবি। এখনও সব ট্রেন ১২ কোচ হয়নি। আবার প্ল্যাটফর্মেও নেই সেই পরিকাঠামো। ফলে অফিস টাইমে ৯ কোচের ট্রেন মারাত্মক ভিড় হয়। প্রান্তিক স্টেশন শিয়ালদাতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। যা প্রায় শেষের পথে। পূর্ব রেল সূত্রে খবর, আগামী এক দুমাসের মধ্যেই শিয়ালদা স্টেশনের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলি থেকে ছুটবে ১২ কোচের ট্রেন। 

এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "শিয়ালদার নিত্যযাত্রী আছেন, যাঁরা বনগাঁ, রানাঘাট, কল্যাণী যাচ্ছেন, তাঁদের কাছ থেকে একটা অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল কেন আমরা ১২ কোচের ট্রেন পাব না? এই অভিযোগের কথা শুনে যেসব প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন দেওয়া যাচ্ছিল না, কিছু কিছু প্ল্যাটফর্মের কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই শেষ ৪ নম্বর প্ল্যাটফর্মের কাজ। ২ আর ৩ নম্বর প্ল্যাটফর্মের কাজও শেষের মুখে। আজ বা আগামীকালের মধ্যেই শেষ হবে সেই কাজ। ১ নম্বর প্ল্যাটফর্মের কাজও সম্ভবত শেষ হবে এই মাসের শেষের দিকে। এরপর ওভার হেডের তার বাড়ানোর কাজ হবে।''

কবে ছুটবে ১২ কোচের ট্রেন?

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদার পর দমদম স্টেশনের শেষের দিকে বেশ কিছু ছোট ছোট কাজ রয়েছে। কৌশিক মিত্র বলেন, "মে মাসের মধ্যেই সেই কাজ শেষ করে দেওয়ার চেষ্টা করব। ১ থেকে ৪ পর্যন্ত যে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ হচ্ছে তা আশা করা যায় মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই শেষ করা যাবে। খুব যদি দেরি না হয়, তাহলে ১ জুন বা মে মাসের শেষ থেকেই আশা করতে পারি নিত্যযাত্রীদের ভোগান্তি শেষ হবে। তাঁদের আর ঝুলে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদা শাখায় ১ থেকে ৫ পর্যন্ত ১২ কোচের ট্রেন চালানো হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি, এবার CBI-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget