এক্সপ্লোর

Bengal SIR : শুনানির পরও আপনার তথ্য আপডেটই হয়নি ECINet পোর্টালে? বড় ব্যবস্থা নিল কমিশন

শুনানিতে যাওয়া, প্রয়োজনীয় নথি জমা করার পরও  ECINet পোর্টালে নথি নাকি আপডেটই হচ্ছে  না।  উঠছে অভিযোগ। তাতেই শঙ্কিত মানুষ।

রুমা পাল, কলকাতা : SIR শুনানি নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত। তারই মাঝে আরও এক সমস্যার অভিযোগ। শুনানির পরও নেই স্বস্তি। আরও এক সমস্যার মুখোমুখি মানুষ। শুনানিতে যাওয়া, প্রয়োজনীয় নথি জমা করার পরও  ECINet পোর্টালে নথি নাকি আপডেটই হচ্ছে  না।  উঠছে অভিযোগ। তাতেই শঙ্কিত মানুষ। তাহলে কি সব পরিশ্রম জলে গেল? চিন্তায় সাধারণ মানুষ। 

এই ঘটনায় ফের  নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশে জারি করা মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকায় আনম্যাপড ও লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত অধিকাংশ মামলার শুনানি সম্পন্ন হলেও, সেই শুনানি ও নিষ্পত্তির তথ্য এখনও ECINet পোর্টালে যথাযথভাবে আপলোড হচ্ছে না। এই পরিস্থিতিতে ERO ও AERO দের উদ্দেশে একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দিনের দিনই করতে হবে নথি আপলোড

মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশিকায় জানানো হয়েছে, শুনানির দিনেই Hearing Held কলামে রিপোর্ট আপলোড করতে হবে। সেইসঙ্গে আনম্যাপড ও লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনও কাজ বাকি থাকলে তা ২৬ জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ, 
যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ  হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ECINet পোর্টালে আপলোড করতে হবে। 

' আইন-শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন'

এছাড়া কমিশনের নির্দেশ, শুনানি কেন্দ্রে কোনও রকম আইন-শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন। জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে এই কড়া বার্তা । এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে FIR. চিঠিতে কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের। অন্যদিকে SIR-প্রক্রিয়ায়, BLO-দের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্বে অবহেলা করলে BLO-দের সাসপেন্ড করতে পারেন DEO. চিঠিতে জানিয়েছে কমিশন।  এক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও নির্দেশ, SIR-এর শুনানিকেন্দ্র অথবা SIR সংক্রান্ত সরকারি দফতরে যদি কোনও রকমের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর, কিংবা SIR-এর কাজে যুক্ত কোনও আধিকারিক বা কর্মীকে হুমকি অথবা হামলার ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং জেলার পুলিশ সুপার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাতে হবে সেই FIR-এর কপি। যদি কোথাও ভাঙচুর-হামলা চলতেই থাকে, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য SIR-সংক্রান্ত শুনানি স্থগিত রাখতে হবে এবং তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেল তবেই শুরু করা যাবে।

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget