এক্সপ্লোর

Ayan Sil : অয়ন শীলের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ পেল ইডি !

সূত্রের খবর, একটা-দুটো নয়, অয়নের ১৬টি ফ্ল্যাট রয়েছে। গত এক সপ্তাহে আরও ৮টি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা।

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam )  ধৃত অয়ন শীলের ( Ayan Sil ) পাহাড়-প্রমাণ সম্পত্তির  হদিশ পেল ইডি ( ED ) । সূত্রের খবর, একটা-দুটো নয়, অয়নের ১৬টি ফ্ল্যাট রয়েছে। গত এক সপ্তাহে আরও ৮টি ফ্ল্যাটের কথা জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা। বেশিরভাগ সম্পত্তিই হুগলিতে।

আত্মীয়দের নামে কোটি কোটি টাকায় ফ্ল্যাট

ইডি-র দাবি, নিজের এবং আত্মীয়দের নামে কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন অয়ন। এছাড়াও, অয়নের নামে-বেনামে প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এবং অয়নের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কর্মীদের নামে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। আজই অয়নের সংস্থার গাড়ি চালক ও এক কর্মীকে তলব করা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হবে। 

অয়নের ছেলের বান্ধবীকেও তলব 

নিয়োগ দুর্নীতির টাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অয়ন শীল। তার কোথায় কী রয়েছে, তার হদিশ পেতে এবার অয়নের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, অয়নের ছেলের সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। তাঁর বাবা পুর ও নগরোন্নয়ন দফতরের আমলা। সেক্ষেত্রে প্রভাব খাটিয়ে কোনও কাজ করা হয়েছিল কি না, জানতে চায় ইডি। এর পাশাপাশি, অয়নের আয় বা বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর ছেলের বান্ধবী ইমন কিছু জানেন কি না, তাও জানতে চান ইডি-র তদন্তকারীরা।  

প্রভাবশালী যোগের কথা জানিয়েছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী?


অয়ন শীলের সঙ্গে দেখা করতে আসতেন একাধিক প্রভাবশালী। একাধিক রাজনৈতিক নেতা। শুধু তাঁরাই আসতেন না, অয়নও তাঁদের কাছে যেতেন। ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, দাবি ED সূত্রে। ED সূত্রে খবর, গতকাল শ্বেতাকে প্রশ্ন করা হয়, অয়নের সঙ্গে কারা কারা দেখা করতে আসত? উত্তরে শ্বেতা বলেন, একাধিক চেনা মুখ, যাঁদের প্রভাবশালী বলা হয়। ED সূত্রে খবর, ৭-৮ জন রাজনৈতিক নেতার নাম বলেছেন তিনি। শুধু তাঁরাই আসতেন এমনটা নয়, অয়নও তাঁদের সঙ্গে দেখা করত বলে জানিয়েছেন শ্বেতা, দাবি ED সূত্রে।

 সূত্রের খবর, শ্বেতার কাছে জানতে চাওয়া হয়, তিনি অয়নের কাছ থেকে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন? উত্তরে তিনি জানান, একটা হন্ডা সিটি গাড়ি ও কামারহাটিতে ফ্ল্য়াট। ইডি সূত্রে খবর, গাড়ি ও ফ্ল্য়াট ২টোই অ্য়াটাচ করা হবে। এদিকে, আগেই শ্বেতার ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শ্বেতার নামে একটি বেসরকারি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ৩-৪ কোটি টাকার হয়েছে। ED সূত্রে দাবি, শ্বেতার কাছে এই ট্রানসাকশনের ব্য়াপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, অ্য়াকাউন্টটি তাঁর নামেই খোলা হয়েছিল। কিন্তু তিনি কোনওদিনই কন্ট্রোল করেননি। লেনদেন করেছেন অয়ন। তিনি কিছুই জানতেন না। শ্বেতার দাবি, তিনি অয়নকে ভরসা করেছিলেন। কিন্তু অয়ন তাঁকে ব্য়বহার করেছে। ED সূত্রে দাবি, শ্বেতার কাছে জানতে চাওয়া হয় অয়ন তাঁকে কেন ৪৫ লক্ষ টাকা দিয়েছিল। উত্তরে শ্বেতা জানান, কবাডি সিনেমার জন্য়। কিন্তু সেই সিনেমার কাজ এখনও শেষ হয়নি। ইডি সূত্রে দাবি, শ্বেতার কাছে জানতে চাওয়া হয়, তাঁর সঙ্গে অয়নের কী সম্পর্ক? ED সূত্রে দাবি, উত্তরে শ্বেতা জানান, তাঁরা খুবই ঘনিষ্ঠ ছিলেন। ভালো বনধু। বৃহস্পতিবার ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। এদিকে, আজ অয়নের স্ত্রী, পুত্র ও অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকে তলব করেছে ED। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget