এক্সপ্লোর

Sukanya Mondal: ৩ দিনের ইডি হেফাজতে কেষ্ট-কন্যা সুকন্যা, নির্দেশ রাউস অ্যাভিনিউ কোর্টের

ED Custody:অনুব্রত মণ্ডলের কন্যা, সুকন্যা মণ্ডলকে ৩ দিনের ইডি হেফাজত দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিন তাঁকে আদালতে পেশ করা হলে ৩ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা, সুকন্যা মণ্ডলকে (Sukanta Mondal) ৩ দিনের ইডি (ED Custody) হেফাজত দিল দিল্লির (Delhi) রাউস অ্যাভিনিউ কোর্ট। এদিন তাঁকে আদালতে পেশ করা হলে ৩ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত কালই গ্রেফতার হয়েছেন কেষ্ট-কন্যা সুকন্যা। 

কী দাবি ইডি-র? 
কেন্দ্রীয় এজেন্সির দাবি, 'সুকন্যা মণ্ডলের নামে বিভিন্ন কোম্পানি খুলে গরু পাচারের কালো টাকা সাদা করার চেষ্টা চলত। টাকা পাচারে সরাসরি জড়িত ছিলেন সুকন্যা মণ্ডল। ব্যাঙ্কে নগদ জমার প্রায় দেড়শো-দু’শো রসিদ মিলেছে যার টাকার অঙ্ক ছিল ১০ কোটির বেশি। অনুব্রতর পরিচারক, রাঁধুনি, সুকন্যার গাড়িচালকরা বিভিন্ন সময়ে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করেন। কে টাকা পাঠিয়েছে, জানতে চাইলে অনুব্রত ঘনিষ্ঠরাই সুকন্যার নাম করেন, ইডি সূত্রে দাবি। গরু পাচার মামলার তদন্তে প্রচুর বাজেয়াপ্ত নথি দেখিয়ে সুকন্যাকে জেরা করা দরকার।' এসবের মধ্যে এদিন ফের সুকন্যার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছেন, ‘আইন আইনের পথে চলুক, সুকন্যা দোষ করে থাকলে শাস্তি হবে। কিন্তু কয়েকদিন আগে যাঁর মা মারা গিয়েছেন, যাঁর বাবা কারাবাসে রয়েছেন, তাঁর গ্রেফতারি কি এড়ানো যেত না? ইডির কাছে সব তথ্যপ্রমাণ থাকলে হেফাজতে নেওয়ার কি প্রয়োজন? ইডি হেফাজতে থাকা তথ্যপ্রমাণ কী ভাবে নষ্ট করবেন সুকন্যা? মাতৃহারা মেয়ে, বাবা জেলবন্দি, তাঁর গ্রেফতারি প্রয়োজন, কিন্তু এফআইআরে নাম থাকা শুভেন্দুকে দেখতে পায় না এজেন্সি।’

'ফলস কেস', বললেন অনুব্রত
এদিকে বৃহস্পতিবার গরুপাচারকাণ্ডে সিবিআই-এর দায়ের করা মামলাকে 'ফলস কেস' বলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জামিন দেওয়ার জন্য বিচারকের কাছে আর্জিও জানান বীরভূমে তৃণমূলের (TMC) সভাপতির। সঙ্গে বলেন, "শরীর ভাল নেই। আসানসোলে ফিরিয়ে দিন আমাকে।" এদিন দিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলছিল। তিহাড় জেল থেকে সেই শুনানিতে উপস্থিত ছিলেন অনুব্রত এবং তাঁর দেহরক্ষী হিসেবে একসময় কাজ করা সায়গল হোসেন। শুনানি চলাকালীন প্রথমে অনুব্রতকেই প্রশ্ন করেন বিচারক। কেমন আছেন জানতে চাইলে অনুব্রত বলেন, "আমার শরীর ভাল নেই।" আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। সেই আবেদনের কী অবস্থা জানতে চান বিচারক। তাতে অনুব্রত জানান, মামলা চলছে। বিচারক মনে করলে তাঁকে আসানসোল জেলে ফিরিয়ে দিতে পারেন। এর পরই বিস্ফোরক দাবি করেন অনুব্রত। সিবিআই-কে কাঠগড়ায় তুলে বলেন, "এমনিতে সব ঠিক আছে। কিন্তু সব মামলা মিথ্যা। আমাকে জামিন দিন।" সিবিআই-এর বিরুদ্ধে অনুব্রতর এই অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষত গতকালই যখন গরুপাচার মামলার তদন্তে অনুব্রত-কন্যা সুকন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন:একটুকরো পাতিলেবুতে ফিরবে ভাগ্য, মিটবে অর্থনৈতিক সমস্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget