এক্সপ্লোর

Saigal Hossain: আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরার অনুমতি পেল ইডি

Cow Smuggling Case: ইডি সূত্রে খবর, পুজোর সময় জেলে গিয়ে সায়গলকে জেরা করবেন তদন্তকারীরা।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় ( Cow Smuggling Case) এবার আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে (Saigal Hossain) জেরা করার অনুমতি পেল ইডি (Enforcement Directorate)। গতকাল আসানসোলের (Asansol) বিশেষ আদালতে আবেদন জানানো হয়। ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষীর বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়।

এর পরই আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরার আবেদন মঞ্জুর করে আদালত। ইডি সূত্রে খবর, পুজোর সময় জেলে গিয়ে সায়গলকে জেরা করবেন তদন্তকারীরা। এর আগে সায়গলকে হেফাজতে চেয়ে জেরার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। দিল্লিতে সায়গলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি, এই যুক্তিতে আবেদন খারিজ করে ইডি-কে আসানসোল আদালতে আর্জি জানানোর পরামর্শ দেয় দিল্লির আদালত।

গরুপাচার মামলায় আগেই আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেয়েছিল ইডি। সম্প্রতি আসানসোলের বিশেষ আদালতে আবেদন জানানো হয়। ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়। এরপরই আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরার আবেদন মঞ্জুর করে আদালত। ইডি সূত্রে খবর, পুজোর সময় জেলে গিয়ে সায়গলকে জেরা করবেন তদন্তকারীরা। এদিকে, আজ ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হচ্ছে সায়গলকে। এর আগে সায়গলকে হেফাজতে চেয়ে জেরার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। দিল্লিতে সায়গলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি, এই যুক্তিতে আবেদন খারিজ করে ইডি-কে আসানসোল আদালতে আর্জি জানানোর পরামর্শ দেয় দিল্লির আদালত।

নামে-বেনামে কত সম্পত্তি কিনেছেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)? সায়গলের গ্রেফতারির পরেই তাঁর স্ত্রী ও মায়ের নামে থাকা বেশ কিছু সম্পত্তির হাতবদল হচ্ছে। এই দাবি করে এবার সায়গল হোসেনের স্ত্রী ও মাকে তলব করল ইডি (Emforcement Directorate)। সূত্রের খবর, চলতি সপ্তাহেই দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Emforcement Directorate) সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি, সায়গলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।

আসানসোল জেলে সায়গল: টাকার উত্স কী, কীভাবে এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তা জানতে চায় ইডি (ED)। এইসব সম্পত্তি গরুপাচারের টাকায় কেনা হয়েছে বলে ইডি-র সন্দেহ। অন্যদিকে, ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সায়গলের পরিবার। খবর সূত্রের। গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই (CBI)। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সায়গল। 

চোদ্দ দিনের জেল হেফাজত: অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মাধ্যমেই গরু পাচারের টাকা বিভিন্ন ব্যক্তির কাছে গেছে এবং বেনামি সম্পত্তি কেনা হয়েছে। আদালতে এই দাবি করে সিবিআই (CBI)। আর তারপরই, সায়গল হোসেনকে ফের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বিশেষ সিবিআই আদালত। 

SSCকাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল., গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। কয়লাকাণ্ডঅভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। একের পর এক ঘটনার সিবিআই ও ED তদন্ত ঘিরে উত্তাল রাজনীতি! উত্তপ্ত বাক্য বিনিময়। নিরপেক্ষ বনাম রাজনৈতিক পক্ষপাতদুষ্ট তরজা! এসবের মধ্যেই বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আদালতে তোলা হয়। রিমান্ড লেটারে CBI’এর তরফে দাবি করা হয়, অনুব্রতর দেহরক্ষীর মাধ্যমেই গরু পাচারের টাকা বিভিন্ন ব্যক্তির কাছে গেছে এবং বেনামি সম্পত্তি কেনা হয়েছে। 


পাল্টা তাঁর আইনজীবী বলেন, চার্জশিট আগেই জমা পড়েছে। আবার CBI জেলে রাখতে চাইছে। এখনও পর্যন্ত চার্জশিটের কপি পাইনি। আমরা মনে করছি বেআইনিভাবে তদন্ত করছে CBI। CBI বলছে, বিএসএফ, কাস্টমস অফিসারদের চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু, চার্জশিটে সেখানে এ’কথার কোনও উল্লেখ নেই। এরপরই CBI’এর তদন্তকারী অফিসার বিচারকের কাছে কেস ডায়েরি জমা দেন। তখন CBI’এর আইনজীবী রাকেশ সিংহ বলেন, তদন্ত এখনও শেষ হয়নি। এই মামলার অগ্রগতির তথ্য কেস ডায়েরিতে পেশ করেছি। সেই তথ্যই বলে দিচ্ছে সায়গলের কী ভূমিকা ছিল। দু’পক্ষের বক্তব্য শোনার পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর জেলা হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেয় আদালত।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget