এক্সপ্লোর

Cattle Smuggling Case: দুই দিনে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, দিল্লিতে আজও ইডি-র দফতরে হাজিরা দিলেন অনুব্রত-কন্যা

Sukanya Mondal: বৃহস্পতিবার, দিল্লিতে দ্বিতীয় দিন অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করা করা হল। গরুপাচার মামলার তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ ও সমীরণ পাল, কলকাতা: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) দু’দিনে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যাকে (Sukanya Mondal)। সূত্রের দাবি, কাল ফের তাঁকে তলব করা হয়েছে। আবারও তলব করা হয়েছে, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও।

বুধের পর বৃহস্পতিবারও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ সুকন্যাকে

বৃহস্পতিবার, দিল্লিতে দ্বিতীয় দিন অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করা করা হল। গরুপাচার মামলার তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি থেকে কলকাতা, চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত’র CA, অনুব্রত ঘনিষ্ঠ নেতা-ব্যবসায়ীকেও।

বুধবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ চলল ৬ ঘণ্টা ধরে। অর্থাৎ দুই দিনে সুকন্যাকে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। আবার এ দিন, ফের জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও। দিল্লিতে ইডি-র প্রশ্নের মুখে পড়েন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য।

সূত্রের দাবি, অনুব্রত’র দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে আলাদা আলাদা ভাবে সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং রাজীব ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: Salt Lake News: প্রেমিকার পাশে ওড়নার ফাঁস লাগানো যুবকের দেহ উদ্ধার, সল্টলেকের গেস্টহাউসে রহস্যমৃত্যু

কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে আসা বিভিন্ন নথি বলছে, একাধিক কোম্পানির ডিরেক্টর অনুব্রত কন্যা-সুকন্যা। তাঁর নামে রয়েছে একাধিক সম্পত্তি। 
সূত্রের দাবি, ব্যাঙ্কেও কোটি কোটি টাকা রয়েছে সুকন্যা মণ্ডলের। এই টাকার উৎস জানতেই বৃহস্পতিবার দিল্লিতে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।

এর আগে CBI-এর জিজ্ঞাসাবাদে সুকন্যা জানিয়েছিলেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। তার জেরেই এদিন ফের অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এ দিন দিল্লিতে ইডি-র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন অনুব্রত -ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী ও তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্যকেও।

গরুপাচার মামলায় দিল্লি ও কলকাতায় সক্রিয় ইডি এবং সিবিআই

আবার এ দিনই, গরুপাচার মামলায় কলকাতায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget