এক্সপ্লোর

Leaps & Bounds Case : গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র এক জনের সন্ধান পেলেন! লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় ED কে প্রশ্ন আদালতের

Abhishek Banerjee: আদালতে ED-র আইনজীবী বলেন, ওই অভিনেতার সঙ্গে ৪৪ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল। যদিও, টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন ওই অভিনেতা।


সৌভিক মজুমদার, রুমা পাল, সৌমিত্র রায়, কলকাতা : লিপস অ্যান্ড বাউন্ডসের CEO অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) , ডিরেক্টর এবং চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সম্পত্তির হিসাব সংক্রান্ত রিপোর্ট মুখ বন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED )। এর পাশাপাশি, এদিন নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার নামও আদালতে জানাল ED। এদিন আদালতে ED-র আইনজীবী বলেন, ওই অভিনেতার সঙ্গে ৪৪ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল। যদিও, টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন ওই অভিনেতা।

এরপর ED-র আইনজীবী বলেন, যতটা তথ্য এবং নথি সংগ্রহ করতে পেরেছি, তার ভিত্তিতে এই রিপোর্ট। তদন্ত এখনও চলছে। এরপরই ED-র আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র এক জনের সন্ধান পেলেন! 
আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নেই? উত্তরে ED-র আইনজীবী বলেন, তদন্ত চলছে, আরেকটু সময় দেওয়া হোক।

নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত, অভিনেতা বনি সেনগুপ্ত এবং যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED-সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মেলে। তার ভিত্তিতে বনিকে জিজ্ঞাবাদও করে ED। এরপরই কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরত দেন বনি। বনি সেনগুপ্ত সে-সময় বলেছিলেন, ' আমি ৪৪ লক্ষ টাকা ফেরত দিয়েছি।  আমার একটা ভারডিক্ট হল, ভুল হয়েছিল, সংশোধন করলাম। ' অন্যদিকে, যুব তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ কুন্তল-যোগ সম্পর্কে বলেছিলেন, 'আমি কুন্তলকে ২০২১-এর শেষ থেকে চিনি, আমি তৃণমূল জয়েন করেছি ২০২১ সালে।' 

অন্যদিকে বৃহস্পতিবারই ইডি আইনজীবী হাইকোর্টে দাবি করলেন, প্রেস রিলিজে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে, লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও বলার পরেই, প্রতিহিংসামূলক আচরণ করছে পুলিশ। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই বিস্ফোরক অভিযোগ করেন ED-র আইনজীবী। ২১ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দেয় ED। ২৩ অগাস্ট, ED-র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার CEO।  ২৫ অগাস্ট, লালবাজারে ফাইল ডাউনলোডের অভিযোগ করেন লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক। ২৭ অগাস্ট, ফাইল ডাউনলোড সংক্রান্ত তথ্য চেয়ে ED-কে ইমেল করে লালবাজার।
১৩ সেপ্টেম্বর, ED-র ম্যারথন জিজ্ঞাসাবাদের পর লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, যতক্ষণ মামলা বিচারাধীন, ততক্ষণ ১৬টি ফাইল ডাউনলোড নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।

 

সেরা শিরোনাম

TMC Symbol Tussle: শুধু তৃণমূল নয়, অতীতেও একাধিকবার প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন, ২০২২ সালে কী ঘটেছিল ?
শুধু তৃণমূল নয়, অতীতেও একাধিকবার প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন, ২০২২ সালে কী ঘটেছিল ?
West Bengal News Live: জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
জোড়াফুল প্রতীক ও নাম ফ্রিজ করল কমিশন! কেন এমন সিদ্ধান্ত ? উপনির্বাচনের ভবিষ্যৎ কী ?
TMC Symbol Freeze : তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' ! এবার কোন চিহ্নে লড়বে 'কালীঘাট' ও 'ঋতব্রত' শিবির?
আজ সকাল ১১টা, তৃণমূলের দুই পক্ষ কী করবে? কোন পক্ষ প্রতীক নিয়ে কী ভাবছে?
TMC Name-Symbol Freeze: TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?
TMC'র নাম ও প্রতীক 'ফ্রিজ', উপনির্বাচনের ভবিষ্যৎ কী ? ভোটে লড়তে গেলে কী করতে হবে তৃণমূলের দুই শিবিরকে ?

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget