এক্সপ্লোর

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

গত সেপ্টেম্বরে এই মামলায় ১৭ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । 

পুজোর আগে ফের শহরে জোরদার অ্যাকশন । আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) । টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে হল অভিযান । অভিযোগ, চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে তা নির্মাণ সংস্থা-সহ অন্যান্য ব্য়বসায় লাগানো হয়েছে। সেই ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, গত সেপ্টেম্বরে এই মামলায় ১৭ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । 

গত সেপ্টেম্বরে APM চিটফান্ড মামলায়  কলকাতা ও ইনদউর মিলিয়ে ১৭টি জায়গায় অভিযান চালাল ED. নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ, বেলেঘাটার ৬ ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। 

ED সূত্রে দাবি, অমৃত গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থা চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয় বলে অভিযোগ। পরে সেই টাকা বিভিন্ন রিয়েল এস্টেট, নির্মাণ সংস্থা সহ অন্যান্য ব্য়বসায় লাগানো হয়। মামলার তদন্তে উঠে আসে কলকাতার একাধিক সংস্থা ও ব্যবসায়ীর নাম। সেই তথ্যের ভিত্তিতে এদিন অমৃত গ্রুপের একাধিক কর্তার বাড়ি, অফিসে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সাত সকালে সাদার্ন অ্যাভিনিউয়ে কে সি দুজারি নামে এক ব্যবসায়ীর বাড়ি ও 'স্বামী সন্তদাস ইনস্টিটিউট অব কালচার যৌগিক কলেজে' তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ED-র অনুমান, এই কলেজে বিনিয়োগ করা হয় চিটফাণ্ডের টাকা। নেতাজিনগরে ব্যবসায়ী কালী কিশোর বাগচির বাড়িতেও পৌঁছে যায় ED।  ED সূত্রে খবর, পারুল গার্ডেন নামে যে বিল্ডিং-এ এই ব্যবসায়ী থাকেন, সেটি তৈরি করেছেন কে সি দুজারি, টাকা লাগিয়েছেন কালীকিশোর বাগচী। এছাড়াও নারকেলডাঙা, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় অভিযান চালায় ED। নারকেলডাঙায় এক প্রোমোটার বাড়িতে গত১৬ সেপ্টেম্বর সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। শরৎ বোস রোডে কে সি দুজারির একটি অফিসেও চলে তল্লাশি। বেলেঘাটায় আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি করেন ED আধিকারিকরা। ED সূত্রে খবর, কোথা থেকে কত টাকা তোলা হয়, কোন কোন জায়গায় বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয় - এইসব বিষয়গুলি খতিয়ে দেখা হয় এদিন। বাজেয়াপ্ত করা হয় কিছু নথি।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Advertisement

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget