এক্সপ্লোর

Ration Scam : রেশন বণ্টন দুর্নীতি তদন্তে ১০ জায়গায় ইডি-হানা, এবার নজরে কোন 'রাঘব বোয়াল'?

রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযানে নেমেছে ইডি। রাতেই সিজিও কমপ্লেক্স থেকে অভিযানে বেরোয় ইডি-র বিভিন্ন টিম ।

কলকাতা : শহরজুড়ে  ফের সক্রিয় ইডি। এবার রেশন দুর্নীতির তদন্তে কলকাতায় জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ল ইডি টিম। এবার হানা  জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠর বাড়িতে।  সাত সকালেই বেরিয়ে পড়ে তদন্তকারী সংস্থার আধইকারিকরা। রকরক হানা দেন  রাজারহাট ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় । 

সূত্রের খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় অভিযানে নেমেছে ইডি। রাতেই সিজিও কমপ্লেক্স থেকে অভিযানে বেরোয় ইডি-র বিভিন্ন টিম । সকাল থেকে ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-দল।  

রাজারহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই অভিযানে নেমেছে ইডি। জানা গিয়েছে,  জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর একাধিক রাইস মিল রয়েছে। তাতেই হানা দিয়েছে ইডি।  

এরই মধ্যে রেশন দুর্নীতির তদন্তে বাতিল রেশন কার্ডের উপর নজর রেখেছে ইডি। ২০১৮-১৯ সালের পর ভুরি ভুরি রেশন কার্ড বাতিল করা হয়।  খাদ্য দফতরের পাঠানো সেই সংক্রান্ত ২২০০ পাতার নথিকে হাতিয়ার করে তদন্ত করছে ইডি। হঠাৎ কেন এত রেশন কার্ড বাতিল করা হয়েছিল? ভুয়ো রেশন কার্ডের মাধ্যমেই কি বছরের পর বছর দুর্নীতি হয়েছে? উত্তর খুঁজতে ৩ জনের টিম তৈরি করেছে ইডি। 

রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, 
বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাছাড়াও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। 

 গত অক্টোবরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন । জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর  রাতে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর থেকে একের পর এক গ্রেফতারি হয়েছে রেশন দুর্নীতি মামলার তদন্তে। 

গত ৫ই জানুয়ারি, রেশন দুর্নীতির তদন্তে, সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ED-র আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের! কোনওরকমে প্রাণ হাতে করে বেঁচে ফেরেন ইডির আধিকারিকরা। এরপর, ৫৫ দিন অন্তরালে থাকার পর, শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য় পুলিশ। সম্প্রতি, শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিটে ED দাবি করেছে, নকল সংস্থার মাধ্য়মে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান। একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি। সেই ভুয়ো সংস্থাকে তিনিই সরকারি কাজ পাইয়ে দিতেন। ঠিকাদার নয়, এমন ব্যক্তিকে ঠিকাদারের সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় করতেন। এইভাবে কোটি কোটি সরকারি প্রকল্পের টাকা ঘুরপথে আসত শেখ শাহজাহানের কাছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget