এক্সপ্লোর

ED Raid : সকাল সকাল অ্যাকশনে ইডি, তৃণমূল সাংসদের বাড়ি-অফিসে জোরদার তল্লাশি

ED Raid In TMC MP House : তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক। তাঁর বাড়ি ও খবরের কাগজের অফিসে পৌঁছেছে ইডি। চলছে তল্লাশি। 

সপ্তাহের প্রথম কাজের দিন, শহরে অ্যাকশনে ইডি। এবার নজরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ED স্ক্যানারে এখন তৃণমূলের রাজ্য়সভার সাংসদ নাদিমুল হক। তাঁর বাড়ি ও খবরের কাগজের অফিসে পৌঁছেছে ইডি। চলছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত নাদিমুল হকের কোনও খোঁজ নেই। 

সোমবার সকালেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের পার্কসার্কাস, দিল্লি মিলিয়ে বেশ কয়েকটি ঠিকানায় হাজির হন ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি-অফিস এবং তাঁর মেয়ের বাড়িতে চলে অভিযান। কলকাতায় পার্কসার্কাসের ১২ নম্বর দরগা রোডে তৃণমূলের রাজ্য়সভার সাংসদের বাড়ি ও খবরের কাগজের অফিসে জোরদার তল্লাশি চলছে বলে সূত্রের খবর। 

পাশাপাশি, P২-৫৮ দরগা রোডে নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে পৌঁছে  গেছে ED-র টিম। নাদিমুল হকের নামে দিল্লির ৬১ সাউথ অ্য়াভিনিউতে যে সরকারি আবাসন রয়েছে সেখানেও পৌঁছেছে ED ।

ED সূত্রে দাবি, অভিযোগ রয়েছে যে, সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক আর্থিক লেনদেন করা হয়েছে। খাতায় কলমে সেটি অফিসের লেনদেন হিসেবে দেখানো হলেও অফিসের বার্ষিক অডিট রিপোর্টে তার কোন উল্লেখ নেই। ED সূত্রে দাবি, নামে বেনামে একাধিক অ্যাকাউন্টের মাধ্য়মে আর্থিক লেনদেন হয়েছে। সেই সূত্র ধরেই এই অভিযান। 

পিটিআই সূত্রে খবর, সোমবার কলকাতা, দিল্লি ও রাঁচিতে মোট সাতটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর ED-র কলকাতা শাখার আধিকারিকরা ‘আখবার-এ-মশরিক প্রাইভেট লিমিটেড’ নামে একটি উর্দু দৈনিক সংবাদপত্রের দফতরে চলছে তল্লাশি।  ED সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা একটি FIR-এর ভিত্তিতে  Enforcement Case Information Report (ECIR) নথিভুক্ত হয়েছে । সেই তদন্তের সূত্র ধরেই বর্তমান তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, বেআইনি আর্থিক লেনদেন, হিসাব-বহির্ভূত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থের জোগান সংক্রান্ত অভিযোগও ইডির তদন্তের আওতায় রয়েছে। তল্লাশি অভিযানের সময় নথিপত্র ও অন্যান্য আর্থিক তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর।  

রবিবার ইডি কাঁকুড়গাছিতে শিবম নামে একটি ফ্ল্য়াটে  তল্লাশি চালায়।  সেখানে এক ব্য়বসায়ীর বাড়িতে হানা দেয় ED-র টিম। সঙ্গে ছিল স্থানীয় পুলিশ।  ED সূত্রে দাবি, আর্থিক তছরুপ মামলায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এরপরই সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে গেল ইডি।                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget