এক্সপ্লোর

Enforcement Directorate: মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলায় বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে তল্লাশি ED-র

একটি বেসরকারি সংস্থার অফিসে অভিযান চালালেন দিল্লি থেকে আসা ED-র ৪ অফিসার। কিন্তু কী কারণে এই অভিযান? সূত্রে খবর, মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি। 

কলকাতা: মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলায়, মুম্বইয়ের পাশাপাশি, কলকাতাতেও চলল ED-র তল্লাশি অভিযান। বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ, এই অফিস থেকে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হত। 

লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে, বেন্টিঙ্ক স্ট্রিটে সাত সকালে ED-র হানা। একটি বেসরকারি সংস্থার অফিসে অভিযান চালালেন দিল্লি থেকে আসা ED-র ৪ অফিসার। কিন্তু কী কারণে এই অভিযান? সূত্রে খবর, মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি। 

চিনিকল দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মহারাষ্ট্রের এক প্রাক্তন মন্ত্রী তথা NCP নেতার। তাঁর বিরুদ্ধে ভুয়ো সংস্থা খুলে হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে। ED সূত্রে দাবি, ৭৮ বেন্টিঙ্ক স্ট্রিটের এই বিল্ডিংয়েও ছিল একটি ভুয়ো অফিস।

যেখান থেকে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হত। দিল্লির ৪টি অফিসার আসে বেন্টিঙ্ক স্ট্রিটে--এই অফিসে...তথ্য তল্লাশি। ভিতরে অভিয়ান চলছে। ওপরের বিল্ডিংয়েও ২টি রুমে তল্লাশি চালাচ্ছে। 

কিন্তু ED সূত্রে খবর, যে ভুয়ো সংস্থার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ উঠেছে, সেই সংস্থা পাত্তাড়ি গুটিয়ে এখান থেকে চলে গেছে । বর্তমানে নতুন একটি সংস্থা এই অফিস ভা়ড়া নিয়েছে। এই দুই সংস্থার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বছর ২-এক আগে অন্য় কোম্পানি আসে, সেই কোম্পানির কর্মী-ম্য়ানেজারকে জিজ্ঞাসাবাদ। এদিন, মহারাষ্ট্রের চিনিকল দুর্নীতি মামলায়, কলকাতার পাশাপাশি, মুম্বইয়ের ৪ জায়গায় অফিযান চালায় ED।

টেন্ডার দুর্নীতির অভিযোগ: অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েতেরই উপপ্রধান ও সদস্যরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। 

ফের টেন্ডার দুর্নীতির অভিযোগ!পূর্ব মেদিনীপুরের রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলার য়খন তদন্ত করছে সিবিআই, তখন টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই সরব হল বাঁকুড়ার বিষ্ণুপুরে। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরব হলেন পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা। তাঁদের অভিযোগ,

ই-টেন্ডার না করে ম্যানুয়াল টেন্ডার করে নিজের লোকেদের টেন্ডার পাইয়ে দেন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। টেন্ডার ডাকা হলেও অনেক প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় উপ প্রধানকে প্রধানের হুমকির মুখেও পড়তে হয়।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget