এক্সপ্লোর

ED Raid : PF র টাকা না পাওয়ার অভিযোগ, মাথায় হাত শ্রমিকদের, মঙ্গলবার সকাল সকাল ৩ জায়গায় ED হানা

Jute Mill Recruitment Scam : পিএফের টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। ২১ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ !

আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় সকাল থেকে তিনটি জায়গায় হানা দিল ED। বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়ি, কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস এবং হাওড়ার সাঁকরাইলে জুটমিলে চলল তল্লাশি। অভিযোগ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের PF বকেয়া রাখার পাশাপাশি, সময় মতো মিলছে না বেতন।                     

স্কুল-পুরসভায় নিয়োগ থেকে রেশন দুর্নীতি, গরু থেকে কয়লা পাচার। দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবার জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলাতেও ময়দানে নামল কেন্দ্রীয় এজেন্সি।

মঙ্গলবার সকালে বালিগঞ্জের ব্রাইট স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট ও হাওড়ার সাঁকরাইলে হানা দিলেন ED-র আধিকারিকরা। সকাল সাড়ে ৭টা নাগাদ কড়েয়া থানা এলাকায় ব্রাইট স্ট্রিটে ডেল্টা জুটমিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে পৌঁছোন ED অফিসাররা।  

কেন্দ্রীয় এজেন্সির আরেকটি দল বিবাদী বাগের কাছে কাউন্সিল হাউস স্ট্রিটে ডেল্টা জুটমিলের একটি অফিসে পৌঁছয়। অফিস বন্ধ থাকায় প্রায় ৩ ঘণ্টা পর শুরু হয় তল্লাশি। হাওড়ার সাঁকরাইলে ডেল্টা জুটমিলেও পৌঁছে যান ED-র আধিকারিকরা। শুরু হয় তল্লাশি।

ED-র তল্লাশি চলাকালীনই বকেয়া PF এবং অনিয়মিত বেতন নিয়ে সরব হন শ্রমিকরা।                    

পিএফের টাকা না পেয়ে সম্প্রতি ডেল্টা লিমিটেড ও ওলিসা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী। প্রায় ২১ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। অভিযোগ ওঠে, সারদার ধাঁচে ডেল্টা জুটমিলেও ৫ জন ভুয়ো ডিরেক্টর নিয়োগ করা হয়েছে।

এই মামলায় ED-কে তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, দুর্নীতির পিছনে পাট শিল্পের বড় বড় মাথারা আছে। তাঁরা আমার বদলিও করতে পারেন। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ডেল্টা লিমিটেড। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে বিচারপতি সূর্যপ্রকাশ কেশরওয়ানি ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তার প্রেক্ষিতেই এবার জুটমিলে হানা দিল ED। 

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে তৃণমূলের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। ABP Ananda Live

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget