এক্সপ্লোর

IPAC Case: ভোটের সময়ই কেন আইপ্যাকে হানা ED? প্রশ্ন সিব্বলের, সলিসিটর জেনারেল বললেন, ‘এখন পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন নেই’

ED Raids IPAC: বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চোলির এজলাসে শুনানি শুরু হয়।

কলকাতা: আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে। সেখানে ফের নির্বাচনের সময় কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তার প্রসঙ্গ উঠল। নির্বাচনের মুখেই কেন তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং সংস্থার দফতরে  হানা দিল ED, প্রশ্ন তোলেন তৃণমূলের আইনজীবী। পাল্টা সলিসিটর জেনারেল জানান, পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন নেই এখন। (ED Raids IPAC)

বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চোলির এজলাসে শুনানি শুরু হয়। সেখানে তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তরফে কপিল সিব্বল বলেন, "২০২১ সাল থেকে তৃণমূলের জন্য কাজ করছে আইপ্যাক। তাদের কাছে দলের গোপন নথি আছে। নির্বাচনের আগে সেখানে যাওয়ার কী প্রয়োজন ছিল ED-র। ২০২৪ সাল থেকে মামলা ED-র কাছে। ২০২৬ সালের নির্বাচনের আগে যাওয়ার কী দরকার?" (IPAC Case)

সিব্বল আরও জানান, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি কয়লা দুর্নীতি নিয়ে শেষ বিবৃতি মিলেছিল। তার পর থেকে কী করছিল ED, প্রশ্ন তোলেন তিনি। সিব্বল বলেন, "নির্বাচনের মুখে এত আগ্রহ কেন? আগে তথ্য হাতিয়ে নিলে, নির্বাচনী লড়াই হবে কী করে। দলের চেয়ারপার্সন হিসেবে ওঁর (মমতার) যাওয়ার অধিকার আছে। ভিডিও দেখালেই মিথ্যার পর্দাফাঁস হয়ে যাবে। আমরাও অত্যন্ত বিচলিত। দলের তথ্য যেখানে রয়েছে, দলের পার্টি অফিসের সেই অংশে কেন যাবে ED?"

আদালতে সিব্বল জানান, বেলা ১২টা বেজে ৫ মিনিট পর্যন্ত কিছু বাজেয়াপ্ত করা হয়নি। প্রতীক জৈনের ল্যাপটপে নির্বাচনের সব তথ্য ছিল। উনি (মমতা) ল্যাপটপ এবং ব্যক্তিগত ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন। কোনও বাধাদান হয়নি। ED নিজে সই করেছে। পঞ্চনামা এবং পিটিশনে তোলা অভিযোগও ভিন্ন। এতে বিচারপতি মিশ্র বলেন, "আপনার দাবি পরস্পর বিরোধী। কিছু নেওয়ার থাকলে, তা বাজেয়াপ্ত করা হতো। কিন্তু কিছুই বাজেয়াপ্ত করা হয়নি।" ED ছবিও তো তুলে রাখতে পারে, এই প্রশ্নও তোলেন সিব্বল। এতে সলিসিটর জেনারেল বলেন, "উনি (মমতা) মিডিয়াকে তথ্যসমূহ দেখিয়েছেন।"

নির্বাচনের সময় ED-কে যেতে হল কেন প্রশ্ন তোলেন সিব্বল। তাঁর এই মন্তব্য়ের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি কেন্দ্রীয় সরকার এবং ED-র হয়ে সওয়াল করছেন শীর্ষ আদালতে। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন নেই।" তাঁকে খোঁচা দিয়ে সিব্বল বলেন, "এঁদের তথ্যের স্তরই এমন।" জবাবে মেহতা বলেন, "একদম, এখন পশ্চিমবঙ্গে কোনও নির্বাচন নেই।" তাতে বিচারপতি মিশ্র বলেন, “অর্থাৎ সলিসিটর জেনারেল বলছেন, নির্বাচনের সময় তছরুপ হলে তাঁদের দোষ কী?” তাতে সিব্বল বলেন, “২০২৪ সালে ED কিছু করেনি। তাহলে সার্কুলার জারি হওয়া উচিত যে CBI এবং ED নিজেদের পছন্দের সাংবাদিকদের তথ্য জোগাতে পারবে না।” সলিসিটর জেনারেল সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের উপরও বিধিনিষেধ আরোপের কথা বলেন।

ভোর ৬টা থেকে যেখানে তল্লাশি অভিযান শুরু হয়, পুলিশকে ১১.৩০টা নাগাদ, প্রায় পাঁচ ঘণ্টাপর পুলিশকে তল্লাশির কথা ED জানায় বলেও রাজ্যের তরফে জানানো হয়। যদিও ED-র দাবি, পুলিশকে জানিয়েই তল্লাশি চলছিল। কলকাতা হাইকোর্টে শুনানি বিঘ্নিত হওয়া নিয়েও বিরক্তির কথা বুঝিয়ে দেয় আদালত। রাজ্যের তরফে আবারও সওয়াল করা হয়, হাইকোর্টে কেন শুনানি হবে না?

Input By : https://bengali.abplive.com/district/bjp-leader-suvendu-adhikari-can-not-be-summoned-to-physically-appear-at-police-station-says-calcutta-high-court-in-prasun-banerjee-case-1164793

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget