এক্সপ্লোর

Enforcement Directorate: ১ হাজার কোটি টাকার কল সেন্টার প্রতারণা মামলায় চার্জশিট জমা দিল ED

ED-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে চলত আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণার কারবার।

কলকাতা: ১ হাজার কোটি টাকার কল সেন্টার প্রতারণা মামলায় চার্জশিট জমা দিল ED। চার্জশিটে নাম রয়েছে প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্ত এবং তাঁর ৮টি কোম্পানির। ED-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে চলত আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণার কারবার। বাজেয়াপ্ত করা হয়েছে কুণাল গুপ্তর প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি। ED-র দাবি, কলকাতা, গোয়া-সহ দেশের নানা জায়গায় কুণালের হোটেল, ফ্ল্য়াট, বাড়ি ও রিসর্ট রয়েছে। ED-র দাবি, প্রতারণার কারবার চালাতে মাস্টারমাইন্ড কুণাল গুপ্ত প্রোটেকশন মানি দিতেন। সেই টাকা কাদের কাছে পৌঁছত, এবার সেটাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই খারিজ হয়েছে কুণালের জামিনের আবেদন।

রেসের মাঠে ঘোড়া ছুটিয়ে, হতে চেয়েছিলেন লম্বা রেসের ঘোড়া। কিন্তু ক্রমেই আরও বিপাকে পড়ছেন, আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের (International Call Centre Fraud) মাস্টারমাইন্ড বলে আগেই অভিযুক্তের তকমা যায় কুণাল গুপ্তের ওপর। তাঁর বিরুদ্ধে রেসের মাঠে প্রতারণার টাকা খাটানোর মতো বিস্ফোরক অভিযোগও তুলেছিল ইডি (ED)।

১ হাজার কোটি টাকার প্রতারণার মামলায় তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডির আইনজীবী দাবি করেন, সারা দেশে যেখানে যত রেসকোর্স আছে, সেখানে ঘোড়া কিনেছিলেন কুণাল গুপ্ত। ইডি সূত্রের দাবি, এক একটি ঘোড়ার দাম ৮ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত। মোট ৩৫ টি ঘোড়া তিনি কিনেছিলেন বলেই আদালতে দাবি করেছে ইডি।  অভিযুক্তের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী আরও দাবি করেন, কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। কলকাতা ও গোয়াতেই শুধু নয়, দুবাইয়েও সম্পত্তি রয়েছে কুণাল গুপ্তের। তাঁকে জামিন দেওয়া হলে, দুবাইয়ে পালিয়ে যাবেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ইডির তরফে।

এদিন বিচারককে (Justice) ইডির আইনজীবী বলেন, এমন তথ্য আছে, চমকে উঠবেন। কেস ডায়েরি দেখুন। এরপর তদন্তকারী অফিসার বিচারকের হাতে কেস ডায়েরি তুলে দেন। তা দেখার পরে, কুণাল গুপ্তকে ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা মামলায় পুলিশ (Police) ও CID-র হাতে গ্রেফতার হয়েছিলেন কুণাল গুপ্ত। পরে প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এজেন্সি সূত্রের দাবি, ২০০৫-এ কলকাতায় আন্তর্জাতিক কলসেন্টার প্রতারণা চক্রের কারবার শুরু হয় এই ব্যক্তির হাত ধরেই।                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: এসএসকেএমে রোগী কল্যাণ সমিতির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
এসএসকেএমে রোগী কল্যাণ সমিতির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট
কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget