এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লার্ক অর্ণব বসুকে তলব ইডি-র

ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল অর্ণবের।

প্রকাশ সিনহা, কলকাতা: বাড়িতে তল্লাশি চালানোর পর, এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লার্ক অর্ণব বসুকে তলব করল ইডি। আজই সকাল ১১টার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ২ দিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস্ বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি, অর্ণবের ল্যাপটপ ও মোবাইল ফোন।

ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল অর্ণবের। মানিকের নির্দেশেই অর্ণব বিভিন্ন জায়গায় মেল ও চিঠি পাঠাতেন বলে ইডি-র দাবি। সেই সমস্ত মেল বা চিঠি কাদের পাঠানো হত, তা জানতেই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্লার্ককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ তুলে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ দিলেন বিচারপতি। বললেন মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না।তিনি ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের একদা দণ্ডমুণ্ডের কর্তা পর্ষদের সভাপতি পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। কিন্তু ভয়ঙ্কর নিয়োগ দুর্নীতির অভিযোগে, তিনিই এখন গারদের পেছনে! শুধু তিনিই নন, জেলবন্দি তাঁর স্ত্রী ও পুত্র। এবার মানিক ভট্টাচার্যর প্রসঙ্গ তুলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে সাবধান করলেন বিচারপতি।

মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগ আর কার? পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর সঙ্গে সরাসরি যোগ ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এই দু’জনের পৃষ্ঠপোষকতায় শান্তনু দুর্নীতির সাম্রাজ্য চালাতেন। আদালতে রিমান্ড লেটারে দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরিপ্রার্থীদের তালিকা, কারা অগ্রাধিকার পাবে, কত টাকায় রফা হবে তা ঠিক করার পাশাপাশি, এজেন্টদের সরাসরি যোগাযোগ রাখতেন শান্তনু। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতির টাকায় বেনামে বা নিজের ব্যবসার ভুয়ো ডিরেক্টরের নামে একের পর এক সম্পত্তি বানিয়েছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এর মধ্যে বলাগড়ের চাঁদরায় ৪১ ডেসিমেল আয়তনের ফার্ম হাউসের মালিকানা ইভান কোট্রেড প্রাইভেট লিমিটেডের নামে দেখানো হয়েছে। চাঁদরাতেই শান্তনুর ২৮ ডেসিমেল জমি আছে। এছাড়াও, ভুুয়ো সংস্থা তৈরি করে তাতে ডামি ডিরেক্টর, অংশীদার ও কর্মীদের নামে রয়েছে একাধিক সম্পত্তি। ইডি জানতে চায়, কোন কোন প্রভাবশালী নেতা দলীয় কর্মীদের মাধ্যমে চাকরি করিয়ে দেওয়ার সুপারিশপত্র পাঠাতেন। এসব জানতে জেলে গিয়ে শান্তনুকে জেরা করতে চান তদন্তকারীরা। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি পরামর্শ: এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্ট যাওয়ার সময় টাকা থাকে, আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না, অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই! পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন বিচারপতি। ২০১৪-র প্রাথমিক টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় আজ আদালতে হাজির ছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সেই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য। ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪-র পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget