এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব ইডির

Malay Ghatak: এর আগে ২১ জুন আইনমন্ত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।

কলকাতা: কয়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব করল ইডি। ২৬ জুন, সোমবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে ২১ জুন আইনমন্ত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। ইডিকে চিঠি দিয়ে আরও সময় চেয়েছিলেন মলয় ঘটক। কিন্তু, সময় দিতে নারাজ ইডি। সূত্রের খবর, কয়লাকাণ্ডে লেনদেনের তথ্য সামনে রেখে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অন্য়দিকে, কয়লাকাণ্ডে আগামী বৃহস্পতিবার, অনুপ মাজিকে তলব করেছে ইডি।

নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া। এবার কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খনি এলাকা আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে বুধবার তলব করেছিল ED। কিন্তু পঞ্চায়েত ভোটের ব্য়স্ততার কথা বলে হাজিরা এড়ান তিনি। আগামী সপ্তাহে ফের তাঁকে তলব করল ইডি। সূত্রের খবর, কয়লাকাণ্ডে লেনদেনের তথ্য সামনে রেখে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে চায়। 

চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছিল ইডি। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর পাওয়া, চিঠি পাঠিয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল। ED সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি তিনি। এমনকী দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।  সেই মামলায়, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে তাঁকে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দু'বার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি। এরপর, তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ২১ জুন, বুধবার তলব করা হয় বলে ED-সূত্রে দাবি। ইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চান ED আধিকারিকরা। কিন্তু পঞ্চায়েত ভোটের কথা বলে মলয় ঘটক ফের হাজিরা এড়ানোয় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। পঞ্চায়েত ভোটের আগেই ফের একবার মলয় ঘটককে তলব করল ED।

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget