এক্সপ্লোর

Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

Candle Making at Home: ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে।

কলকাতা: ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। রোজকার ব্যস্ত জীবনে যা আজকাল অনেকেরই সখ হয়ে উঠেছে। এই ঘর সাজানোর সঙ্গে মন ভাল থাকারও যোগ রয়েছে। ইচ্ছেমতো ঘর সাজানোর জন্য নানা জিনিস ব্যবহার করেন অনেকে। যার মধ্যে মোমবাতির ব্যবহার সাম্প্রতিককালে বেড়েছে। ঘর আলোকিত করার সঙ্গে সঙ্গে সুগন্ধি মোমবাতি সুবাসিত করে। বাজারে এই ধরনের মোমবাতি পাওয়া যায়। তবে বাড়িতে নিজের হাতে এই মোমবাতি (Homemade Candle) তৈরি করেও ঘর সাজানো সম্ভব।                     

ঘরেই বানান মোমবাতি: ঘরের চারপাশে জ্বলছে মোমবাতির। কোনওটার থেকে বেরোচ্ছে সুন্দর গন্ধ, কোনওটা আবার নানা রঙের। যা দেখলে মনে হতেই পারে অকাল দীপাবলি। বাজার থেকে মোমবাতি কিনে ঘর সাজানোর দিন শেষ। খুব সহজ পদ্ধতিতে নিজের হাতেই তৈরি করুন রঙ বেরঙের মোমবাতি। সুগন্ধের জন্য তাতে ব্যবহার করতে পারেন সুগন্ধী তেলও।

কীভাবে তৈরি করবেন? রইল পদ্ধতি

উপকরণ: 

  • সয়া মোম
  • সলতে
  • মোম রং
  • সুগন্ধী তেল
  • কন্টেনার

পদ্ধতি:

যে কন্টেনার মোমবাতি রাখবেন বা যে মাপের মোমবাতি বানাবেন, তার দ্বিগুণ পরিমাণ মোম গলাতে হবে। একটা বাটিতে পরিমাণ মতো সয়া মোম নিয়ে গলাতে হবে। খেয়াল রাখতে হবে ওভেনের আঁচ যেন মাঝামাঝি থাকে। আঁচ বেশি হলে পুড়ে যেতে পারে। যে রঙের মোমবাতি বানাতে চাইছেন, সেই রঙের মোম রং মেশাতে হবে। তাতে রং পর্যাপ্ত মনে না হলে খানিকটা ফুড কালারও মেশানো যায়। এবার ধীরে ধীরে হাতা বা খুন্তি দিয়ে ওই মোম নাড়তে হবে। মোম গলতে শুরু করলে সুগন্ধী তেল মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো।        

যে পাত্রে বা কন্টেনারে মোম ঢালবেন তাতে সলতে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে সলতে যেন সোজা থাকে। প্রয়োজন হলে সলতেটা উপর থেকে ধরে রাখতে হবে। এবার ওই পাত্রে ধীরে ধীরে তরল মোম ঢেলে দিতে হবে। এরপর ঘণ্টাচারেক ওই কন্টেনারেই মোম রেখে দিতে হবে। ধীরে ধীরে তা শক্ত হয়ে যাবে। এবার ওই কন্টেনারেও মোম রেখে দিতে পারেন। অথবা ওই কন্টেনার কেটে কোনও মোমদানিতেও মোমবাতি রাখতে পারেন।        

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget