এক্সপ্লোর

Coal Smuggling Case: পঞ্চায়েত ভোট মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ইডির তলব

ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

প্রকাশ সিনহা, কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Elections) মিটতেই কয়লাকাণ্ডে মলয় ঘটককে ফের তলব করল ইডি (Enforcement Directorate)। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ। এর আগে ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সূত্রের খবর, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন, ভোট মিটলে হাজিরা দেবেন। সেই মতোই ফের তলব করা হয়েছে মলয় ঘটককে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

আগেও তলব: গতমাসে কয়লা পাচার মামলায় মলয় ঘটককে তলব করে ED। দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, মলয় ঘটক ফোন ধরেননি। এর পর কয়লাকাণ্ডে তলব করা হয়েছে অনুপ মাজিকে। 

পঞ্চায়েত ভোটের আগেও য়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব করেছিল ED। দিল্লিতে ED-র সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য়দিকে, কয়লাকাণ্ডে, অনুপ মাজি ওরফে লালাকে বৃহস্পতিবার তলব করেছে ED। এর আগে, ২১ জুন, সূত্রের খবর, আইনমন্ত্রীকে তলব করা হয়েছিল। কিন্তু, পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না।

হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন মলয়: হাজিরার জন্য আরও সময় চেয়ে চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও। কিন্তু, মলয় ঘটককে সময় দিতে নারাজ ED। মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে, একবারই মাত্র ED’র সামনে হাজিরা দিয়েছেন তিনি। সূত্রের দাবি, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে ৭ থেকে ৮ বার তলব করা হয়েছিল। কিন্তু, প্রতিবারই হাজিরা এড়ান তিনি।

এই পরিস্থিতিতে, মলয় ঘটক এবারও যদি হাজিরা না দেন, তাহলে কী আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে ED-সূত্রে দাবি। ED-র তলবের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য, ফোন করা হলে, ফোন ধরেননি মলয় ঘটক। সব মিলিয়ে কয়লা পাচার মামলা নিয়ে তরজা চলছে।

আরও পড়ুন WB Panchayat Poll Result 2023: মাঠের মধ্যেই পড়ে বোমা, বিস্ফোরণে জখম এক কিশোর-সহ দুই

সেরা শিরোনাম

Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget