এক্সপ্লোর

Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতাকে চতুর্থবার তলব ইডির

কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় হুগলি (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) চতুর্থবার তলব করেছে ইডি (Enforcement Directorate)। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সূত্রেই যুব তৃণমূল নেতাকে আজ ফের তলব করেছে ইডি। 

আগেও একাধিকবার তলব: নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গত বুধবারও তলব করেছিল ইডি। সূত্রের খবর, শান্তনুর দুটি আই ফোন বাজেয়াপ্ত করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেনিয়েই তাঁকে জিজ্ঞাসা করতে চায় ইডি আধিকারিকরা। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মোবাইলেও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকা-সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছিল। সেগুলিও সাইবার বিশেষজ্ঞদের দিয়ে উদ্ধার করা হয়েছে। চ্য়াট কেন ডিলিট করা হয়েছিল? কী লুকোনোর চেষ্টা করা হয়েছিল? কুন্তলকে জেরা করে জানতে চায় ইডি। সূত্রের খবর, যুব তৃণমূল নেতার বাড়িতেও ২০০ জনের বেশি চাকরিপ্রার্থীর তালিকা ও অ্যাডমিট কার্ড উদ্ধার হয়। তাঁদের মধ্যে কতজন চাকরি পেয়েছিল? খতিয়ে দেখছে ইডি। 

জামিনের আবেদন পার্থর: উল্লেখ্য, ইডির মামলা থেকে অব্য়াহতি ও জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দুটো আবেদন একসঙ্গে কীকরে সম্ভব? প্রশ্ন বিচারকের। ১৪ ফেব্রুয়ারি দুটো মামলারই শুনানি। গত ৩১ জানুয়ারি ইডির তলবে সিজিও কমপ্লেক্সে এলেন গোপাল দলপতি। তাঁর বিরুদ্ধে কুন্তল ঘোষের তোলা সব অভিযোগ অস্বীকার করে, পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না বলে দাবি করেছেন গোপাল। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তদন্তকে কুন্তল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি। 

ব্যাঙ্ক প্রতারণা ও কোটি কোটি টাকার বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় কলকাতা জুড়ে ইডির অভিযান। কলকাতা ও শহরতলির ১৬টি জায়গায় ও দিল্লির ৪ টি জায়গায় তল্লাশি চালাল ইডির একাধিক টিম। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: Union Budget 2023: তফসিলি জনজাতির শিক্ষায় জোর বাজেটে, শিক্ষক নিয়োগ একলব্য মডেল স্কুলে

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget