এক্সপ্লোর

WB College: একাধিক পদ খালি, নেই স্থায়ী শিক্ষক, রাজ্যের কোন কলেজের কেমন ছবি?

West Bengal: ক্লাস পিছু কলেজের অতিথি অধ্যাপকের বেতন মাত্র ১০০ টাকা। চাপের মুখে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গেস্ট লেকচারারকে ক্লাসপিছু ন্যূনতম দেড় হাজার টাকা দিতেই হবে, উল্লেখ UGC-র গাইডলাইনে। তবুও, কোথাও ক্লাসপিছু একশো টাকা দেওয়ার বিজ্ঞপ্তি, আবার কোনও কলেজে তেইশ বছর কমার্সে স্থায়ী শিক্ষকই নেই। এবিপি আনন্দের সমীক্ষায় উঠে এলে চাঞ্চল্যকর তথ্য। (WB College) 

ক্লাস পিছু কলেজের অতিথি অধ্যাপকের বেতন মাত্র ১০০ টাকা। চাপের মুখে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। কিন্তু দক্ষিণ দিনাজপুরের কলেজের এই ছবি কি রাজ্যের অন্য কলেজগুলির থেকে আলাদা? কেন ১০০, ৩০০, ৫০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক অধ্যাপক নিতে হচ্ছে? সরকারি তথ্য় বলছে, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ৫০৮টি কলেজে অনুমোদিত পদের সংখ্যা ১৩ হাজার ২৭৩। সেখানে শিক্ষক রয়েছেন ১১ হাজার ৯৩৩ জন। বাকি পদ খালি। রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত পদ ৪ হাজার ৭০০টি। সেখানে শিক্ষক রয়েছেন মাত্র ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ পদই খালি।                  

অধিকাংশ কলেজগুলিতে পঠনপাঠন নির্ভরশীল স্টেট এডেড কলেজ টিচার বা SACT এর ওপর, যার সংখ্যা ১২ হাজার ৯৭৫। কিন্তু বাস্তবের ছবিটা কী? আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে প্রথম বর্ষের পড়ুয়া ১ হাজার ১০ জন।৩টি বর্ষ মিলিয়ে এখানকার ছাত্র-ছাত্রী সংখ্য়া সাড়ে ৩ হাজারের ওপর।কলেজ কর্তৃপক্ষের দাবি, গত ২৩ বছর ধরে একজনও পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ করেনি সরকার। কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, “সরকারকে বারবার আবেদন করেছি, শোনেনি। কোনওরকমে ক্লাস চালানো হচ্ছে। এবার তো মার খেয়ে যাব।’’ কার্যত একই ছবি গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের। কলেজ কর্তৃপক্ষের দাবি, সেখানে ৬টি বিষয়ে দীর্ঘদিন ধরে ক্লাস চলছে, কিন্তু এখনও কোনও স্থায়ী শিক্ষক পদের অনুমোদন মেলেনি।                

এরমধ্যেই আবার, কলকাতার নেতাজি নগর কলেজ ফর উইমেনে মাসে ১০ হাজার টাকার বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞানের অস্থায়ী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অথচ, UGC-র নিয়ম বলছে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ক্লাসপিছু গেস্ট লেকচারারদের পারিশ্রমিক হওয়া উচিত দেড় হাজার টাকা। মাসে এই পারিশ্রমিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু, তারপরও রাজ্য়জুড়ে শিক্ষার সঙ্গে কেন এই আপোশ?

আরও পড়ুন: Jobs: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে হচ্ছে নিয়োগ,জেনে নিন আবেদনের যোগ্যতা ও শেষ তারিখ

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget