এক্সপ্লোর

Egg Price Hike : ৮ টাকা ডিমের পিস ! জোগানে ঘাটতিতে হু হু করে চড়ছে দাম

Egg Supply Hit : সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারনেও ডিমের জোগানে ঘাটতি হয়েছে। আর তার জেরেই বাড়তে শুরু করেছে ডিমের দাম !

সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাছ-মাংসের দাম বাড়লে মধ্যবিত্তের পাতে বড় ভরসা, সস্তায় পুষ্টিকর খাবার ডিম। কিন্তু এখন নাগালের বাইরে যেতে বসেছে সেই ডিমও। যার দামের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী (Egg Price Hike)। শনিবার কলকাতার অধিকাংশ বাজারেই প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকায় (Kolkata Egg Price)। কোথাও কোথাও তো ডিমের দাম আট টাকায় পৌঁছে গেছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে ডিমের পিস বিকোচ্ছে ৮ টাকা দরে। 

ব্যবসায়ীদের দাবি, শুধু ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনেই একলাফে অনেকটা দাম বেড়েছে ডিমের। ১ ডিসেম্বরে পাইকারি বাজারে প্রতিপিস ডিমের দাম ছিল ৫ টাকা ৬৫ পয়সা করে। শনিবার তা পৌঁছেছে ৬ টাকা ৪৫ পয়সায়। মাঝেই এই ক'দিনের মধ্যে এক পিস ডিমের দাম বেড়েছে ৮০ পয়সা। 

বাংলায় ডিমের যোগানের বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা থেকে। ব্যবসায়ীদের দাবি, শীতের এই সময়ে কেকের প্রচুর চাহিদা থাকায় এমনিতেই ডিমের চাহিদা বাড়ে। তারওপর সম্প্রতি অন্ধ্রে ঘূর্ণিঝড়ের কারনেও ডিমের জোগানে ঘাটতি হয়েছে। আর তার জেরেই বাড়তে শুরু করেছে ডিমের দাম ! কিন্তু তা থামবে কোথায় গিয়ে ? সেটাই প্রশ্ন সাধারণ মানুষের।         

প্রসঙ্গত, অসময়ে টানা বৃষ্টির (Rain) জেরে এবার দাম বেড়েছে আলুর (Potato)। পাইকারি বাজারে বস্তা পিছু আলুর দাম বাড়ল ১৫০ টাকা। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন আলু চাষিরা।                                             

তাঁদের দাবি, যে জমিগুলোতে আলু বসানো হয়ে গেছে, সেই জমির আলু বীজ সমস্তটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে জমিতে আলু এখনও বসানো হয়নি, সেখানে চাষ এক সপ্তাহেরও বেশি পিছিয়ে যাবে। এই পরিস্থিতিতে সিঙ্গুরের রতনপুরে পাইকারি বাজারে জ্যোতি আলু বস্তা পিছু বিক্রি হচ্ছে ৮৫০ টাকা করে। চন্দ্রমুখী বিকোচ্ছে বস্তা পিছু ১০৫০ টাকায়।               

আরও পড়ুন- হাসপাতালে বারবার ফোন করেও পাওয়া গেল না অ্যাম্বুল্যান্স, মাদারিহাটে মর্মান্তিক মৃত্যু চা শ্রমিকের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget