এক্সপ্লোর

Alipurduar News : হাসপাতালে বারবার ফোন করেও পাওয়া গেল না অ্যাম্বুল্যান্স, মাদারিহাটে মর্মান্তিক মৃত্যু চা শ্রমিকের

Tea Worker Death : একটি অ্যাম্বুল্যান্স থাকলেও সেটি খারাপ, দাবি বীরপাড়া হাসপাতাল কর্তৃপক্ষের।

অরিন্দম সেন ও রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার : ফের অ্যাম্বুল্যান্স না পেয়ে মৃত্যুর অভিযোগ ! জলপাইগুড়ি, বামনগোলা, হেমতাবাদের পর এবার আলিপুরদুয়ারের মাদারিহাটে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Birpara State Genaral Hospital) ফোন করেও মেলেনি অ্যাম্বুল্যান্স দাবি পরিবারের।

অ্যাম্বুল্যান্স না পেয়ে বিকল্প গাড়ির ব্যবস্থা করার আগেই চা শ্রমিক সুশীল ওঁরাও-এর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। একটি অ্যাম্বুল্যান্স থাকলেও সেটি খারাপ, দাবি বীরপাড়া হাসপাতাল কর্তৃপক্ষের। মৃত চা শ্রমিকের বাড়ি যান মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। 

পরিবারের দাবি, গত ২ মাস ধরে বেতন পাননি চা বাগানের শ্রমিক সুশীল ওঁরাও। ২ মাস ধরে ঢেকলাপাড়া চা বাগানের মজুরি বন্ধ। যার জেরে অ্যাম্বুল্যান্স না পাওয়ার সময় সহজে গাড়ির ব্যবস্থাও করতে পারেননি। বাড়ির লোক টাকা জোগাড় করে গাড়ির ব্যবস্থা করার আগেই মৃত্যু হয় ওই চা শ্রমিকের। চা সুন্দরী আবাসনের বাসিন্দা, সুশীল ওঁরাও বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর কার্যত বিনা চিকিৎসাতেই মারা গেলেন ।

আলিপুরদুয়ারই একমাত্র উদাহরণ নয়। জলপাইগুড়ি, মালদার বামনগোলা থেকে হেমতাবাদ, এর আগে উত্তরবঙ্গেরই একাধিক জেলায় সরকারি অ্যাম্বুল্য়ান্স পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটছেন ছেলে - এমন ছবিও দেখা গেছে অতীতে। এই সমস্ত কথা মনে করিয়ে ফের উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, অবহেলার অভিযোগে, তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। চড়েছে রাজনৈতিক তরজা।

পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে ২৮২ টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ লক্ষ। দীর্ঘসময় ধরে, কখনও চা বাগান বন্ধ, কখনও মজুরি বন্ধ, কখনও সরকারি পরিষেবার অপ্রতুলতার জেরে, চা শ্রমিকদের জীবনযাত্রা দিনে দিনে কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ। উত্তরবঙ্গের অর্থনীতি এবং রাজনীতির অনেকখানি জুড়ে রয়েছে চা বাগান আর চা শ্রমিকরা। ফলে নির্বাচনে এই মানুষগুলোর সমর্থন পেতে ঢালাও প্রতিশ্রুতিও দেন শাসক-বিরোধী দলের নেতারা। কিন্তু, মাদারিহাটে সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবা না পাওয়ায়, এক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠার পরে সেই সমস্ত প্রতিশ্রুতির গভীরতা নিয়েই ফের বড়সড় প্রশ্নচিহ্ন উঠল। 

 

 

আরও পড়ুন- পাশে পাননি বাড়ির লোকদেরও, মনের জোরে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে হলেন মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget