এক্সপ্লোর

Egra Incident Update: ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন, এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানুর স্ত্রী গ্রেফতার

কারখানায় শুধু বাজি তৈরি হত, নাকি বোমা-ও হত। কেউ কি বরাত দিয়েছিল? ১৬ তারিখ, বিস্ফোরণের দিন ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, ভানুর স্ত্রীর কাছে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। 

পার্থপ্রতিম ঘোষ, এগরা: এগরা (Egra) বিস্ফোরণকাণ্ডে এবার মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুর স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি (CID)। সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানুর স্ত্রী গীতারানি। আজ ভোরে থেকে সেখান থেকেই তাঁকে পাকড়াও করে সিআইডি।

এগরায় বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে রাজ্য়বাসীকে। ঝলসে, দগ্ধ হয়ে অকালে চলে গেছে ১১টা তরতাজা প্রাণ! বিস্ফোরণের হাত থেকে রেহাই মেলেনি অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগের (Bhanu Bag)!

ঝলসানো অবস্থায় কটকের হাসপাতালে মৃত্য়ু হয়েছে তাঁরও। এবার, বিস্ফোরণকাণ্ডের তদন্তে, ভানু বাগের স্ত্রী গীতারানি বাগকে গ্রেফতার করল CID. সূত্রের খবর, FIR-এ নাম ছিল গীতারানির (৬৪)। ঘটনার পরই বেপাত্তা হয়ে যান তিনি। 

বুধবার ভোরে, পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) রামনগরে ভাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। CID-র তরফে দাবি, ভানুর অবৈধ বাজি কারবারের সঙ্গে জড়িত ছিল তাঁর গোটা পরিবার। ব্যবসার খুঁটিনাটি বিষয়ে জানতেন তাঁর স্ত্রী গীতা।

কারখানায় শুধু বাজি তৈরি হত, নাকি বোমা-ও হত। কেউ কি বরাত দিয়েছিল? ১৬ তারিখ, বিস্ফোরণের দিন ঠিক কী হয়েছিল? সূত্রের খবর, ভানুর স্ত্রীর কাছে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। 

বিস্ফোরণকাণ্ডে এর আগে ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগকে গ্রেফতার করে সিআইডি। তবে, এখনও বেপাত্তা ভানু বাগের মেজ ভাইয়ের দুই ছেলে প্রসেনজিৎ বাগ ও চিরঞ্জিৎ বাগ।  CID সূত্রে দাবি, বিস্ফোরণকাণ্ডের তদন্তে প্রসেনজিৎ ও চিরঞ্জিতের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। দুই ভাইপো-ই কাকার বাজি কারবারের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন বলে দাবি। 

স্বজনহারা পরিবারের সদস্যদের একাংশের দাবি, আগুনে পোড়ার তীব্র জ্বালা নিয়ে ভানুর বিধ্বস্ত কারখানার বাইরে বেরিয়ে এসেছিলেন কয়েকজন। অভিযোগ, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা সেই মানুষগুলোকেই বাঁশ দিয়ে ঠেলে পুকুরে ফেলে দেন ভানুর ভাইপো প্রসেনজিৎ ।

এখানেই প্রশ্ন ওঠে, কেন বিস্ফোরণকাণ্ডে দগ্ধ কয়েকজনকে পুকুরে ফেলে দেওয়া হল ? তাহলে কি প্রমাণের লোপাটের ছক ছিল? সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম হন প্রসেনজিতের ভাই চিরঞ্জিতও। কিন্তু ঘটনার সময় থেকেই তাঁর খোঁজ মিলছে না । তবে কি ভানুর মতো, তাঁকেও চিকিৎসার জন্য় ভিনরাজ্য়ে সরিয়ে দেওয়া হয়েছে?দুই ভাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিআইডি (CID)। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget