এক্সপ্লোর

Abhishek Banerjee: পরামর্শ থেকে অভিযোগ! সব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’

জানানো হয়েছে ‘এক ডাকে অভিষেক'-এর হেল্পলাইন নম্বরে কেউ পরিচয় গোপন রাখতে চাইলে, তাই করা হবে। এদিন পৈলানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক'।

দক্ষিণ ২৪ পরগনা: 'দিদিকে বলো’র ধাঁচে এবার অভিষেকের (Abhishek Banerjee) নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’। আজ থেকেই চালু হল পরিষেবা। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে অভিষেকের এই নতুন উদ্যোগ। ‘এক ডাকে অভিষেক’-এর হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭।

পরামর্শ, অভিযোগ, সমস্যা, মতামত যা রয়েছে, ফোন করে জানানো যাবে এই নম্বরে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে পৈলানে সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনার কথা বলেন। পাশাপাশি উন্নয়নের খতিয়ান প্রকাশও করা হয় এদিন। 

জানানো হয়েছে ‘সমস্যার সমাধানে সকাল ৯-সন্ধে ৬ পর্যন্ত হেল্পলাইনে ফোন করা যাবে। এক ডাকে অভিষেক'-এর হেল্পলাইন নম্বরে কেউ পরিচয় গোপন রাখতে চাইলে, তাই করা হবে বলেও জানানো হয়েছে। এদিন পৈলানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক'। পাশাপাশি বিজেপির বিরোধিতায় আক্রমণ শানিয়ে অভিষেকের মন্তব্য বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে রয়েছে। দরজা বন্ধ করে রেখেছি, দরজা খুললে বিজেপি কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।’ 

এ দিন অভিষেক আরও বলেন, ‘বিজেপির কাছে ইডি-সিবিআই আছে, তৃণমূলের কাছে মানুষ আছে। বিজেপি বিভাজনের রাজনীতি করে, তৃণমূল শান্তি-উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের খতিয়ান বই আকারে মানুষের কাছে পৌঁছে দেব। সাংসদ তহবিলে যে টাকা পেয়েছি, তাতে কী কাজ করেছি, তার হিসেব দেব।’

অন্যদিকে কোমর বাঁধছে বিজেপিও। পঞ্চায়েত-লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি। অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এ দিন। 

আরও পড়ুন: Malda: বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু কিশোরের, পরিবারে শোকের ছায়া

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget