এক্সপ্লোর

Election Result: ভোটের রেজাল্টের আগে 'প্রতীক সন্দেশ' বাজারে, Exit Poll-এর ফল দেখে বিক্রি বাড়ল 'পদ্ম মিষ্টি'র

Election 2024 Result: অভিনব প্রতীক সন্দেশের পসরা সাজিয়ে নিয়ে অশোকনগর স্টশন রোডের ধারে একটি মিষ্টির দোকান সকলকে চমকে দিয়েছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অপেক্ষা আর কিছুক্ষণের। এরপরই ২০২৪ এর লোকসভা ভোটের (Lok Sabha Election) রেজাল্ট (Result)। শুভক্ষণে মিষ্টিমুখ বাঙালির চিরকালীন রেওয়াজ। আর বাঙালির এই উৎসাহকে মনে রেখেই এবারে 'প্রতীক সন্দেশ' বিক্রি শুরু করল অশোকনগরের অভিজাত একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান।                                                                                                           

অভিনব প্রতীক সন্দেশের পসরা সাজিয়ে নিয়ে অশোকনগর স্টশন রোডের ধারে একটি মিষ্টির দোকান সকলকে চমকে দিয়েছে। এই দোকানে পশ্চিমবঙ্গের চারটি রাজনৈতিক দলের 'প্রতীক সন্দেশ' রমরমিয়ে বিক্রি হচ্ছে। যদিও মিষ্টান্ন বিক্রেতা কমল সাহার দাবি আগামীকাল রেজাল্ট ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়বে।

অশোকনগরে এই মিষ্টির দোকানের মালিক কমল সাহা জানান এর আগে বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিদের মূর্তি সন্দেশের মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবি ফুটিয়ে তুলেছিলেন সন্দেশের মধ্যে। এবারের লোকসভা ভোটে রাজনৈতিক প্রতীক এই সন্দেশ করেছেন ক্ষীর আর ছানা দিয়ে। এই অভিনব ক্ষীর দিয়ে রাজনৈতিক প্রতীক আঁকা সন্দেশ কিনতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন স্থানীয়রা। 

আরও পড়ুন, প্রবল গরম-তাপদাহে কষ্ট পাচ্ছেন রামলালাও! সকালে-বিকেলে দেওয়া হচ্ছে এই খাবারটি

এই মিষ্টিতে থাকছে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, বিজেপির প্রতীক। উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে রং, ক্ষীর, ছানা, চিনি ইত্যাদি। ইতিমধ্যেই এই দোকানে ভোটের রেজাল্টের আগেই ভিড় জমিয়ে দিয়েছে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা। এমনটাই জানান মিষ্টি ব্যবসায়ী কমল সাহা।

তিনি এও জানান, সব দলের সমর্থকরাই আসছেন। অনেকেই রীতিমত আগাম অর্ডার করে রাখছেন এই সন্দেশের। তবে এক্সিট পোলের ফল দেখার পরে অনেকটাই চাঙ্গা বিজেপি কর্মী সমর্থকরা প্রচুর পরিমাণে পদ্ম সন্দেশের অর্ডার দিচ্ছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ভোটের এই উন্মাদনাকে কাজে লাগিয়ে সন্দেশ বিক্রিতে নতুন মাত্রা যোগ করছেন যাদবপুরের প্রাক্তনী এই মিষ্টি ব্যবসায়ী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget