Election Commission: "বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Election Commission On Form 6 : জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী কী জানানো হয়েছে ?

রুমা পাল, কলকাতা: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। যারা নতুন ভোটার, তাঁদের নাম তোলার জন্য, এই ফর্ম ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এবার কমিশন কী নির্দেশ দিল ? কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার জানানো হয়েছে, 'খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও, ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।'
২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এবং চূড়ান্ত ভোটার লিস্ট , সেটা জানুয়ারিতে হবে। এবং সংশ্লিষ্ট ব্যাক্তির নামে, আগে ভোটার তালিকা ছিল কিনা, এখানে দেখা হবে না। বা এখানে সেটা বাধা হয়ে দাঁড়াবে না। কমিশন সেই ভয়টা কাটানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন। এবং এক্ষেত্রে তাঁদের স্পষ্ট বক্তব্য, আগে নাম বাদ গেছে, সেটা না জানানো, মিথ্যে ঘোষণা বলে গণ্য হবে না। বাদ পড়া ভোটারদের ফর্ম ৬ পূরণ আপাতত কোনও সমস্যা হবে না, এমনটাই জানাচ্ছে কমিশন। প্রথমবার ভোটার হচ্ছেন বলে কেউ যদি দাবি করেন, তাঁর মধ্যে অন্যায় দেখা হবে না। নাম তোলার ফর্মের স্বীকারুক্তি নিয়ে, ভয় পাওয়ার কোনও কারণ নেই। এমনটাই জানিয়েছেন কমিশন। এবং জনপ্রতিনিধি আইন মেনে, ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে, কোনও পদক্ষেপই করা হবে না বলে, কমিশন জানিয়েছে। দেশজুড়ে যেভাবে ফর্ম ১৬ ঘিরে যেভাবে বিতর্ক দানা বাঁধছে, সেই বিতর্কই অনেকটা নিরসন করার জন্য কিন্তু এই ধরণের নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এসআইআর-র ড্রাফট রোলের সঙ্গে আগেই প্রকাশিত হয়েছিল ASDD (Absent, Shifted, Dead Or Duplicate Person) তালিকা। অর্থাৎ, পূর্বের ভোটার তালিকায় যে সকল নাম ছিল, তার মধ্যে যে সব ব্যক্তিরা SIR চলাকালীন অনুপস্থিত ছিলেন , আগেই স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অথবা ওই ব্যক্তির নতুন ভোটার কার্ড রয়েছে- এমন ব্যক্তিদের একটা তালিকা প্রকাশ হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিবৃতি দিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে ওই তালিকা এবার জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।মূলত হল, ওই ASDD তালিকায় থাকা কোনও যোগ্য ভোটার যদি বাদ পড়ে থাকেন, তাহলে তিনি ফর্ম ৬ -এর মাধ্যমে আবারও নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।
Before You Go
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda





















