এক্সপ্লোর

SIR in West Bengal: ‘এখনও এনুমারেশন ফর্ম জমা দেননি যাঁরা…’, কড়া বার্তা নির্বাচন কমিশনের

SIR in Bengal: কলকাতায় সিইও অফিসের বাইরে যখন বিক্ষোভ অব্যাহত, সেই সময়ই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নির্বাচনী আধিকারিকরা।

কলকাতা: রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভোটমুখী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-র কাজ চলছে। সেই আবহেই ৪ ডিসেম্বরের মধ্য়ে সকলকে এনুমারেশন ফর্ম জমা দিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না পড়লে সংশ্লিষ্ট ভোটার 'অসংগৃহীত' শ্রেণিতে পড়বেন বলে জানানো হল। পাশাপাশি, একজন বৈধ ভোটারও যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেই নির্দেশও দিল কমিশন। (SIR in Bengal)

কলকাতায় সিইও অফিসের বাইরে যখন বিক্ষোভ অব্যাহত, সেই সময়ই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নির্বাচনী আধিকারিকরা। বিশেষ রোল অবজার্ভার সুব্রত গুপ্ত ও ১২ জন SIR পর্যবেক্ষকে নিয়ে বৈঠক হয়। ভোটার তালিকায় সংশোধন নিয়ে দফায় দফায় আলোচনা হয় বিশদে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় বিশেষ SIR পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সেই নিয়ে সিইও দফতরে দিনভর বৈঠক হয়। সকালেই সেখানে চলে আসেন সুব্রত, বাকিরাও চলে আসেন সেখানে। (SIR in West Bengal)

সিইও দফতর থেকেই সকলকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার 'অসংগৃহীত' শ্রেণিতে পড়বেন। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, হাওড়া, উত্তর ও দক্ষিণ কলকাতার মতো শহরাঞ্চলে এখনও অনেক ভোটার এনুমারেশন ফর্ম জমা দেননি। BLO বললেও নানা কারণে দেরি করছেন। তাই ৪ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ফর্ম জমা না দিলে, তাঁদের 'আনকালেক্টেবল' শ্রেণিতে পড়বেন।

নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিল, ৯ ডিসেম্বরের পর ফর্ম ৬ জমা দিতে হবে 'আনকালেক্টেবল' ভোটারদের। নতুন ভোটার হিসেবে পুনরায় আবেদন জানাতে হবে তাঁদের। জেলা নির্বাচনী আধিকারিকদের সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্পেশাল রোল অবজারভার সুব্রত জানিয়েছেন, কোনও বৈধ ভোটার যেন বাদ না যান। কোনও অবৈধ ভোটারও যেন সংযুক্ত না হন।

কমিশনের বৈঠক চলাকালীনই এদিন সিইও দফতরের বাইরে তৃণমূলপন্থী BLO সংগঠন বিক্ষোভ দেখায়। বৈঠক শেষে বেরোনোর সময় CEO-র গাড়ির সামনে শুয়ে পড়েও বিক্ষোভ দেখান কয়েক জন। সোমবার প্রায় মধ্যরাত পর্যন্ত ঘেরাও ছিলেন CEO। শনিবার তাঁর গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধরা। খড়গ্রামে মৃত BLO-র পরিবারকে নিয়ে বিক্ষোভ দেখান সকলে। ভিতরে ঢুকতে পুলিশের বাধা দেওয়া হলে তৃণমূলপন্থী সংগঠনের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে সকলের। 

অন্য দিকে, আজ ফের জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে তৃণমূল। প্রতিমা মণ্ডল বলেন, "SIR আতঙ্কে ভোটার-বিএলও-দের মৃত্যুর অভিযোগ, দায় নির্বাচন কমিশনের। তৃণমূলের ৫টি প্রশ্নের উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে।" 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget