এক্সপ্লোর

Bankura Storm:তুমুল ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়া, বিচ্ছিন্ন বিদ্যুৎ-নেট পরিষেবা

Electricity And Internet Connection Severed: তুমুল ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার একাংশ। কোথাও চিনের চাল উড়ে গিয়ে পড়ল গাছের উপর, কোথাও আবার জাতীয় সড়কে আছড়ে পড়ল টিনের শেড।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তুমুল ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার (Bankura Storm) একাংশ। কোথাও চিনের চাল উড়ে গিয়ে পড়ল গাছের উপর, কোথাও আবার জাতীয় সড়কে আছড়ে পড়ল টিনের শেড। বিদ্য়ুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। 

বিশদ পরিস্থিতি...
গত কাল অর্থাৎ শনিবারের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিসেবা। এমনিতে, গত কয়েকদিন ধরে তুমুল গরমে ঝলসে যাচ্ছিল বাঁকুড়া, সহ্য করতে হচ্ছিল তাপপ্রবাহের দাপট। গত কাল সন্ধেয় হঠাৎ, জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে কোথাও টিনের চালা জাতীয় সড়কে উড়ে পড়ে, আবার কোথাও ঝড়ে উড়ে যায় টিনের শেড। 
বাঁকুড়ার লালবাজার সারদাপল্লী এলাকার কথাই ধরা যাক। একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল সেখানে। টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি। বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরের টিনের চালা উড়ে গিয়ে পড়েছিল পার্শ্ববর্তী একটি গাছের উপর। প্রায় কুড়ি ফুট উঁচুতে সেই চালাটি দেখে চমকে ওঠেন স্থানীয়দের অনেকে। গত কালের ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিড়ে যায়। ধাক্কা খায় ইন্টারনেট পরিষেবাও। বস্তুত, জেলার নানা প্রান্ত বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে। একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিসেবাও।

দিনচারেক আগেও এক ঘটনা... 
দিনচারেক আগেই বাঁকুড়ার বড়জোড়া এলাকা ঝড় লন্ডভন্ড হয়ে যায়। একের পর এক কাঁচা বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়। সেদিন বিকেলে বড়জোড়ায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছিল। দেজুড়ি গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই ঝড়বৃষ্টিতে, ভেঙে পড়ে গাছ। সন্ধেয় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই দিনে  বাঁকুড়া সদর থানার আকুরাবাদের বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়। তবে সার্বিক ভাবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি। অস্বস্তি ও গরম ক্রমেই বেড়ে চলেছে। অন্য দিকে, উত্তরবঙ্গের ছবিটা আবার আলাদা। একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ । কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। 

আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget