এক্সপ্লোর

Purulia News: হাতির হানায় মৃত্যু মহিলার, আতঙ্ক পুরুলিয়ার গ্রামে

Elephant Attack: স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পৌনে চারটা নাগাদ ওই মহিলা শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া জায়গায় যান।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার ভোরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে। মৃতার নাম মমতা কুমার (29) কোটশিলা বনাঞ্চলে ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে বাড়ি তাঁর।                          

হাতির হানায় মৃত্যু: স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর পৌনে চারটা নাগাদ ওই মহিলা শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া জায়গায় যান। কাছাকাছি জায়গাতেই হাতি রয়েছে তা তিনি বুঝতেই পারেননি। হাতিটি মহিলার দিকে তেড়ে এলে প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি হাতিটি তাঁর ওপর আক্রমণ করে। বন দফতরের আধিকারিকরা তাঁকে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অবশ্য বনদফতরের লোকজন ওই গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে হাতিটিকে নিয়ে যায়। এলাকায় নজরদারি চলছে।

কী জানাচ্ছে পরিবার?

মৃতের বাবা পূর্ণ কুমার জানান, ভোরবেলা বন দফতর থেকে মাইকিং করে সতর্ক করা হয়। বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যান মমতা কুমার। তারপরেই তাঁকে আক্রমণ করে হাতি। মৃতার বাবা পূর্ণ কুমার বলেন, “আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আমাদের গ্রামে আলোর ব্যবস্থা করুক বন দফতর।’’                        

একাধিকবার হাতির তাণ্ডব:

মাসখানেক আগে পুরুলিয়াতেই তাণ্ডব চালিয়েছিল হাতি। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, রেশন দোকানের দরজা ভেঙে সব সামগ্রী নষ্ট করেছে হাতি। শুধু তাই নয়,  বাড়ি থেকে ধান খেয়ে ঘরবাড়িও নষ্ট করে। ফেব্রুয়ারি মাসের শুরুতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় বুনো হাতির পাল। প্রায় ৩০টি বুনো হাতির একটি দল ঢুকে পড়ে। জানা যায়, স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল, ডাল খেয়ে তাণ্ডব চালায় হাতির পাল। এলাকার খেতে সবজি, ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িও ভেঙে দিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Holi 2024: দোলযাত্রায় মেট্রো সফরের পরিকল্পনা? বিশেষ সূচি ঘোষণা কর্তৃপক্ষের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget