এক্সপ্লোর

Jhargram Elephant News:শুঁড়ে পেচিয়ে আছাড়, ঝাড়গ্রামে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হুলা পার্টির সদস্যের

Jhargram News:ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে, এবার প্রাণ গেল হুলা পার্টির এক সদস্যের। বৃহস্পতিবার রাতে, ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিতলবনি গ্রামে ঘটনাটি ঘটে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে (Jhargram Elephant News), এবার প্রাণ গেল হুলা পার্টির এক সদস্যের। বৃহস্পতিবার রাতে, ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিতলবনি গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম চন্দ্রকান্ত মণ্ডল বলে প্রশাসন সূত্রে খবর।

কী জানা গেল?
সূত্রের খবর, রাতের অন্ধকারে ৮টি হাতির একটি দল খাবারের খোঁজে চিতলবনি গ্রামে তাণ্ডব চালাতে শুরু করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় হুলা পার্টির সদস্যরা। সে সময়ই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় হাতির সামনে পড়ে গিয়েছিলেন ২২ বছরের চন্দ্রকান্ত। আর পালাতে পারেননি। হাতি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে। তরুণের এমন পরিণতির খবর বন দফতর ও ঝাড়গ্রাম থানায় পৌঁছতে দেরি হয়নি। 
তড়িঘড়ি বনদফতরের কর্মী ও পুলিশ হুলাপার্টির ওই সদস্যকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়েও এসেছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু কার্যত এখন চেনা ঘটনা হয়ে গিয়েছে। এলাকাবাসীর তীব্র ক্ষোভ, এই ব্য়াপারে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণও মিলছে না। ঠিক দিনসাতেক আগে, এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু ঘিরে তেতে উঠেছিল ঝাড়গ্রামের একাংশ। সে বার মারা যান ৭০ বছরের এক বৃদ্ধা। 

দিনসাতেক আগেই হাতির হানা ও...
রাত তখন ৩টে। কোকিলা মাহাতো নামে ওই বৃ্দ্ধাকে সেই সময়ই বাড়ি থেকে টেনে বের করে এনে পা দিয়ে পিষে মেরে ফেলে একটি হাতি, জেনেছিল প্রশাসন। ভোরের আলো ফুটতে না ফুটতেই সেখানে পুলিশকে নিয়ে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। বস্তুত, ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু মোটেও বিরল ঘটনা নয়। এই ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বেঁচে থাকায় অত্যন্ত বিরক্ত এলাকাবাসী। বৃদ্ধার মৃত্যুর পর তাঁদের দাবি, বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে ঘটনাস্থলে আসতে হবে। হাতি তাড়াতে বন দফতর কী ব্যবস্থা নিচ্ছে তা ঝাড়গ্রামের মানুষকে লিখিত আকারে জানাতে হবে তাঁকে, বলেন এলাকাবাসীরা। শুধু তাই নয়। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা করুক প্রশাসন, চান এলাকার মানুষ। যত ক্ষণ না পর্যন্ত বন দফতর তাদের দাবি মানছে, তত ক্ষণ পর্যন্ত তাঁরা দেহ উদ্ধার করতে দেবেন না, সাফ জানিয়ে দেন বাসিন্দারা। কিন্তু ক্ষোভ-প্রতিরোধ সত্ত্বেও হাতির হানায় মৃত্য়ু যে আটকানো যাচ্ছে না, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার রাতের ঘটনায়। 

 

আরও পড়ুন:সপ্তাহের শেষ কাজের দিনে বীরভূমে ঝলমলে রোদ, নামবে তাপমাত্রাও

 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget