এক্সপ্লোর

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

EPFO: মন্ত্রী জানান, পেনশনের জন্য মোট ১৫ লক্ষ ২৪ হাজার ৩৬৫ আবেদন এসেছিল। এর মধ্যে ২০২৬ সালের ৫ আগস্ট পর্যন্ত ১১ হাজার ৫৯৫ দাবি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

কলকাতা: ২০২২ সালের নভেম্বরে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুসারে পেনশনের দাবিতে অবসরপ্রাপ্তরা যে সব আবেদন করেছিলেন, তার অনেকটা প্রসেস করল EPFO বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখনও পর্যন্ত ১ লক্ষ ৪৯ হাজারেরও বেশি পেনশন পেমেন্ট অর্ডার (PPO) অনুমোদন করা হয়েছে। লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।

আরও পড়ুন: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

মন্ত্রী জানান, পেনশনের জন্য মোট ১৫ লক্ষ ২৪ হাজার ৩৬৫ আবেদন এসেছিল। এর মধ্যে ২০২৬ সালের ৫ আগস্ট পর্যন্ত ১১ হাজার ৫৯৫ দাবি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই পেনশনের জন্য আবেদনগুলো যাচাই ও প্রসেসের কাজ করছে EPFO।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত EPS বা এমপ্লয়িজ পেনশন স্কিম -এর অধীনে মোট ৮৫ লক্ষ পেনশনভোগী ছিলেন। তাঁদের পেনশন বাবদ ১৫ হাজার ৮১৯ কোটি ২৮ লক্ষ টাকা এখনও পর্যন্ত দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।

আরও পড়ুন: "ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পেনশনের আবেদনকারী বা পেনশনভোগীরা নিজেদের আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে যাচাই করতে পারেন। EPFO-র পোর্টাল এবং UMANG অ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যায়। এছাড়া এসএমএস, মিসড কল পরিষেবা এবং টোল-ফ্রি নম্বরের মাধ্যমেও পেনশন সংক্রান্ত তথ্য জানা সম্ভব।

UMANG অ্যাপের মাধ্যমে স্ট্যাটাস জানতে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে আধার-সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর EPFO পরিষেবা নির্বাচন করে ‘Employee Centric Services’ বা ‘Pensioner Services’-এ যেতে হবে। ‘Track Claim’ অপশন বেছে নিয়ে ১২ সংখ্যার UAN দিয়ে OTP যাচাই করলে বর্তমান PPO স্ট্যাটাস ও প্রসেসিং সংক্রান্ত তথ্য দেখা যাবে।

EPFO-র সরকারি পোর্টাল থেকেও ‘Know Your Pension Status’ অপশনের মাধ্যমে পেনশনের অবস্থা যাচাই করা যায়। এছাড়া রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে "EPFOHO UAN ENG" লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে SMS পাঠিয়েও তথ্য পাওয়া যাবে। মিসড কলের জন্য ৯৯৬৬০৪৪৪২৫ নম্বর এবং EPFO-র টোল-ফ্রি পরিষেবার জন্য ১৮০০ ১১৮ ০০৫ বা ১৮০০ ১১৪ ৪৭০ নম্বরে যোগাযোগ করা যায়।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

By Election: উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
উপনির্বাচনের আগে অডিও ক্লিপ ভাইরাল, রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা ? কী আছে অডিওতে ?
West Bengal News Live: পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
পুজোর পরে বাড়তে পারে বাসের ভাড়া ! বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর কী জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং ?
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Advertisement

ভিডিও

DumDum News : এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সবকিছুতে বিজেপির নাম এনে দেওয়া:দমদমের বিজেপি বিধায়ক
DumDum Incident:বলছে এখন সরকার বদল হয়েছে, এখন দেখে শুনে কাজ করতে হবে:ইস্টার্ন অর্গানিক ফাটিলাইজার MD
Sumit Roy : কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র? CID-র তরফে পেশ চার্জশিটে
East Midnapur News : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে সিপিএমের মিছিলে হামলা,পার্টি অফিসে ভাঙচুর
NCPI News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget