এক্সপ্লোর

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

Academy of Fine Arts: গতকাল সেই টিকিট কাউন্টারের রং বদলে সাদা করে দেওয়া হয়। অভিনেতা চন্দন সেন গতকালই বলেছিলেন, "ওরা বলেছেও, করলে পরদিন আবার গেরুয়া করে দেবে।" তারপর আজ ১২ অগস্ট সেটাই ঘটল।

কলকাতা: গতকাল সাদা রং করার পর আজ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং ফের বদলে দেওয়া হল। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ দাঁড়িয়ে থেকে রং করান। এমনকি নিজের হাতেও সাদার উপর গেরুয়া রং করেন। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর প্রথমবারের জন্য রং বদল করা হয়েছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের। সেই সময় টেরাকোটা বা লালচে রংয়ের পরিবর্তে গেরুয়া রং করে দেওয়া হয়। পরবর্তীতে এই নিয়ে সরব হয়েছিলেন নাট্যকর্মীরাও।

আরও পড়ুন: "ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গতকাল সেই টিকিট কাউন্টারের রং বদলে সাদা করে দেওয়া হয়। অভিনেতা চন্দন সেন গতকালই বলেছিলেন, "ওরা বলেছেও, করলে পরদিন আবার গেরুয়া করে দেবে।" তারপর আজ ১২ অগস্ট সেটাই ঘটল। বিধায়ক রুদ্রনীল ঘোষ বিজেপি নেতাকর্মীদের নিয়ে গিয়ে ফের গেরুয়া রং করে দেন। তিনি বলেন, "এই যে টিকিট কাউন্টারের রং স্পষ্ট গেরুয়া এবং চকোলেট। বামেরা স্পষ্ট ঠিক করেছিল কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে। আর এই অ্যাকাডেমি চত্বরটাকে এই যে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এখানের ওয়ার্কিং কমিটি ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনও অসুবিধা নেই। তাঁরা এখানে এসেছেন পরিষ্কার সিটুর ইউনিয়নকে বড় করতে। ৪ টে রুম তার দখল করে রেখে দিয়েছেন। যে রং ছিল, সেই রংই হবে।" একই সঙ্গে তিনি নিশানা করেন বিকাশ ভট্টাচার্যকেও।

বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ আরও বলেন, "জেহাদি শক্তিরা যে গেরুয়াকে অপছন্দ করে, সেই গেরুয়াকে আপনার আপত্তি? যে লুঠতরাজ এখানে চলছে, যেভাবে ওয়ার্কিং কমিটির সর্বনাশ করে দিয়েছে। এখানে মিউজিয়াম দি শুরু করে থিয়েটার হল বা এগজিবিশন হলের যে সংস্কার হয়নি, তা নিয়ে নাট্যপ্রেমীদের তো একবারও মন কেন্দ্র ওঠেনি।"

আরও পড়ুন: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

গতকাল যখন সাদা রং করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, "হেরিটেজ প্রতিষ্ঠানে গেরুয়া রং করে দিলাম...এর সঙ্গে শিল্প, সংস্কৃতি, সভ্যতার কোনও সম্পর্ক নেই। নাট্য আন্দোলনের প্রবীণরা শমীকবাবুর সঙ্গে দেখা করেছিলেন। ১৫ দিনের মধ্যে পুরনো রং ফিরিয়ে দেবেন বলেছিলেন উনি। ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও দেননি। আমার মিটিং করে ঘোষণা করেছিলাম যে, রং ফিরিয়ে না দিলে আমরা করব। ওঁরা দেননি, তাই নাট্যকর্মীদের  সঙ্গে মিলে পুরনো রং ফিরিয়ে দিলাম। ঐতিহ্য, এই বাড়ির সঙ্গে সাযুজ্য থাকা দরকার। দুম করে গেরুয়া করে দিলাম! অসভ্যতা।"

গতকাল অভিনেতা চন্দন সেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, "টিকিট কাউন্টারের টেরাকোটা রং ছিল। বহুরূপীর জন্য কাউন্টার করা হয়েছিল। সেটার সঙ্গে এমন গুন্ডামি করার মানে নেই। অবাঞ্ছিত ব্যাপার। এমন অবাঞ্ছিত ঘটনা ঘটালে মানুষ তো প্রতিক্রিয়া জানাবেই! সেই প্রতিক্রিয়াই জানানো হচ্ছে। সাদাই থাকুক। ওরা বলেছেও, করলে পরদিন আবার গেরুয়া করে দেবে। চ্যালেঞ্জ করে বলেছে, পাল্টাবে না, কী করবেন? যেভাবে বলা হয়েছে, আমরা যেটা পারি করলাম।"

উল্লেখ্য, পালা বদলের পর যখন রং বদল হয়েছিল, সেই সময় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, "যারা করছে অন্যায় করেচে, ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে রং করে দেওয়া, এটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
West Bengal News Live : কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget