এক্সপ্লোর

Ration Scam Case: রেশন দুর্নীতিকাণ্ডে যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা, সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না ! চাঞ্চল্যকর দাবি ইডি-র

Ration Scam News: বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছেন ED-র  আধিকারিকরা।

প্রকাশ সিনহা, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর মোড় । ED-র দাবি, যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে সেই অভিযোগকারীরই খোঁজ মিলছে না ! ED সূত্রে খবর, ধাপা দুর্গাপুরের বাসিন্দা তৃণমূল নেতা তারক মণ্ডলই অভিযোগকারী ছিলেন। চলতি মাসের গোড়ায় নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা দেননি, ফোনেও সাড়া মেলেনি। ED-র অনুমান, ভবানীপুর থানায় তারক অভিযোগ জানালেও, তাঁর পিছনে অন্য কেউ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতে ধাপার ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছেন ED-র  আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, কলকাতার প্রগতি ময়দান থানার ধাপা এলাকার দুর্গাপুরের তৃণমূল নেতা তারক মণ্ডলকে নোটিস পাঠিয়েছে ইডি। এদিন ধাপায় তারকের বাড়ি তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। এই মাসের প্রথম সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় তারককে নোটিস পাঠানো হয়েছিল। তিনি সাড়া দেননি। তাঁকে একাধিক বার ফোন করলেও, তিনি ফোন তোলেননি বলে দাবি কেন্দ্রীয় সংস্থা সূত্রের। ইডির আধিকারিকরা জানাচ্ছেন, যে ৫টি এফআইআরের ভিত্তিতে রেশন মামলায় এফআইআর ইডি করেছিল, তারমধ্যে একটি ছিল ভবানীপুর থানার এফআইআর। সেই এফআইআরের অভিযোগকারী ছিলেন এই তারক মণ্ডল। তদন্তকারীদের দাবি, তারক মণ্ডল অভিযোগ করেছিলেন, কিন্তু তাঁর পিছনে অন্য কেউ থাকতে পারেন। তাই জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। 

যদিও এক কর্মী ফোনে এবিপি আনন্দর প্রতিনিধির সঙ্গে তারক মণ্ডলের কথা বলান। তিনি দাবি করেন, তাঁর শরীর খারাপ। তিনি ইডির কোনও নোটিস পাননি। 

চলতি মাসেই গোড়ার দিকে রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ে ED। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী, জ্য়োতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে, কেন্দ্রীয় এজেন্সিকে শিকড়ে পৌঁছনোর পরামর্শ দেন বিশেষ আদালতের বিচারক।

২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বিচার ভবনে ছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে, বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে, ইডির স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ার যে FIR থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল, সেখানে চুরির অভিযোগ ছিল। সেটাকে কেন ‘দুর্নীতি’ বলে উল্লেখ করা হচ্ছে ? 

এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয়, রেশন দুর্নীতির তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয়, তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন ? যাঁরা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কি কথা বলেছিলেন? জবাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার বলেন, আমরা চুরির তদন্ত করতে গিয়ে রেশন-দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি পেয়েছি। সেইসব খতিয়ে দেখা হচ্ছে।

সেইসঙ্গে ইডির আইনজীবী বলেন, বিভিন্ন লাইসেন্সহীন দোকান থেকে রেশন সামগ্রীর একাধিক বস্তা পাওয়া গেছে। অথচ বস্তা চুরির কোনও অভিযোগ হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই গোটা চক্র কাজ করছিল বলে দাবি করা হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে।

একথা শুনে বিচারক প্রশ্ন করেন, ডিস্ট্রিবিউটার বা মিল মালিক যদি চুরি করে থাকেন, তাহলে মন্ত্রী কীভাবে যুক্ত হলেন ? মেনে নিলাম ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু, সেই টাকা যে রেশন দুর্নীতিরই, তার প্রমাণ কোথায় ? অন্য কোনও দুর্নীতির টাকাও তো হতে পারে? এরপরই বিচারক বলেন, আপনারা শিকড়ে গিয়ে তদন্ত করুন। গঙ্গাসাগর নয়, গঙ্গোত্রীতে শুরু করুন। রেশন দুর্নীতি হলে সেটার শুরু কোথায়, তা খুঁজে বের করুন।

জবাবে ইডির আইনজীবী বলেন, আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নয়,  গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পৌছানোর চেষ্টা করছি। যখন আমরা গঙ্গোত্রীর খোঁজ করতে গেলাম, দেখলাম সেটা আরবল্লী নয়, হিমালয়। 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget