এক্সপ্লোর

Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'র অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ ইডি-র, SSKM হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন

SSKM Hospital's Role : এসএসকেএম হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন ইডির...

সৌভিক মজুমদার, কলকাতা : সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার 'কালীঘাটের কাকু'র (Kalighater Kaku) অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলে।

দিনকয়েক আগে হাসপাতাল থেকেই ইডি-র বিশেষ আদালতে জামিনের আবেদন জানান কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি আর্জি জানান, চিকিৎসকরা জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন জানান কালীঘাটের কাকু।

সেই প্রসঙ্গে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রশ্ন তোলে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে কেন ? এ প্রসঙ্গেই ইডি আদালতে সওয়াল করে, 'এসএসকেএম হাসপাতালের রিপোর্টে দেখা গিয়েছিল মারাত্মক অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, দেখা যায় তিনি সম্পূর্ণ সুস্থ।' তখন আদালত জানতে চায়, 'তিনি (সুজয়কৃষ্ণ ভদ্র) কি আগে সেখানে চিকিৎসা করিয়েছেন বা তাঁর চিকিৎসক সেখানে বসেন? ইডি প্রশ্ন তোলে, এসএসকেএমে তো এখন হৃদযন্ত্র প্রতিস্থাপনও হয়। সেই হাসপাতালের ওপর ভরসা রাখছেন না সুজয়কৃষ্ণ ? এটা জামিন নেওয়ার একটা কৌশল।'

প্রসঙ্গত, দিন চারেক আগে গ্রেফতারির ৫৯ দিনের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। নিয়োগ দুর্নীতিতে মিলেছে ২০ কোটি টাকা লেনদেনের প্রমাণ, ১২৬ পাতার চার্জশিটে দাবি করে তদন্তকারী সংস্থার। চার্জশিটে নাম রয়েছে ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং এসডি কনসালটেন্সির। সাড়ে ৭ হাজার পাতার তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে।

সূত্রের খবর, চার্টশিটের ৭৫-তম পাতায় দাবি করা হয়, তৃণমূল যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের অফিসে মাঝেমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যেতেন এই সুজয়কৃষ্ণ ভদ্র। 

এদিকে নিম্ন আদালত নির্দেশ দেয় সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা করাতে হবে এসএসকেএম হাসপাতালেই, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 'কালীঘাটের কাকু'। বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সে প্রসঙ্গেই আজ ইডির সওয়ালে উঠে আসে এসএসকেএম প্রসঙ্গ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
Kolkata News: মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
School Roof Collapse : ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget