এক্সপ্লোর

Saayoni Ghosh: নিজে না এসে অসম্পূর্ণ নথি পাঠিয়েছেন! সায়নীর উপর অসন্তুষ্ট ED

SSC Case: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর সংযোগ খতিয়ে দেখছে ইডি।

কলকাতা: নিজে না গিয়ে পাঠিয়ে দিয়েছিলেন নথি। কিন্তু তৃণমূল (TMC) যুব কংগ্রেস নেত্রী সায়নী ঘোষের পাঠানো নথিতে 'অসন্তুষ্ট' এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Saayoni Ghosh)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, সায়নীর পাঠানো নথি অসম্পূর্ণ। নিজের নামে থাকা ফ্ল্যাটের নথি জমা দিলেও, মায়ের নামে কেনা ফ্ল্যাটের কোনও নথি জম দেননি তিনি। সায়নী এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গিয়েছে (Enforcenent Dirctorate)।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে সায়নীর সংযোগ খতিয়ে দেখছে ইডি। তার জন্য আগেই একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সায়নীকে। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডি-র। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দেননি সায়নী। তবে তদন্তকারীরে যে নথিপত্র দেখতে চেয়েছিলেন, তা পাঠিয়ে দিয়েছিলেন তিনি। 

কিন্তু ইডি-র একটি সূত্র জানাচ্ছে, সায়নীর উপর অসন্তুষ্ট তদন্তকারীরা। কারণ তিনি যে নথি পাঠিয়েছেন, তা অসম্পূর্ণ। নিজের নামে থাকা ৮০ লক্ষ টাকার ফ্ল্যাটের নথি জমা দিলেও, ৩৫ লক্ষ টাকা দিয়ে যে ফ্ল্যাট কেনা হয়েছিল তাঁর মায়ের নামে, সেই সংক্রান্ত কোনও নথি জমা দেননি সায়নী। মায়ের নামে ফ্ল্যাট কেনার টাকা কোথা থেকে এল, জানাননি। 

আরও পড়ুন: Panchayat Election:রজনীগন্ধার মালার মধ্যে বোমা, বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শুধু তাই নয়, কলোনির জমি বলে একটি সম্পত্তি বিক্রির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার নথিও সায়নী দেননি বলে অভিযোগ। কোথা থেকে টাকা এসেছিল, কোথায় জমা পড়েছিল, কিছু জানানো হয়নি বলে অভিযোগ। পরে সব আরও নথি পাঠাবেন বলে জানিয়েন সায়নী। তাতে যারপরনাই অসন্তুষ্ট তদন্তকারীরা। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, সায়নীর সঙ্গে কথা বলেই ৫ জুলাই দ্বিতীয় পর্বের জিজ্ঞাসবাদ রাখা হয়েছিল। তর পরও তিনি হাজিরা দেননি। যে তথ্য় পাঠিয়েছেন, তা-ও সম্পূর্ণ নয়। 

নির্বাচনী প্রচারের দোহাই দিয়ে বুধবার ইডি-র দফতরে যাননি সায়নী। যে নথি পাঠিয়েছেন, তা-ও অসম্পূর্ণ। বাকি নথি পরে দেবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু তদন্তকারীদের মতে, যথেষ্ট সময় দেওয়া হয়েছিল সায়নীকে। তাই প্রশ্ন উঠছে। যদিও গতকাল সায়নী জানিয়েছিলেন, নির্বাচন মিটলেই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন তিনি। তার আগে প্রয়োজন পড়লে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারেন বলেও জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget