এক্সপ্লোর

Enforcement Directorate : ঘণ্টায় ঘণ্টায় লাফিয়ে বাড়ছে উদ্ধার হওয়া টাকার অঙ্ক, এখনও খোঁজ ১২ কোটির, চলছে গণনা

Kolkata News : গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকার পাহাড় নিয়ে যেতে আনা হয়েছে ১০টি ট্রাঙ্ক ভর্তি ট্রাক!

আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক। ৮ ঘণ্টা তল্লাশির শেষে উদ্ধার হয়েছে ১২ কোটি টাকা। সরকারিভাবে বার্তা দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এখনও পর্যন্ত টাকা গোনা চলছে। গার্ডেনরিচে উদ্ধার হওয়া টাকার পাহাড় নিয়ে যেতে আনা হয়েছে ১০টি ট্রাঙ্ক ভর্তি ট্রাক!

কলকাতায় ফের যকের ধন

ফের কলকাতায় টাকার পাহাড়, এবার গার্ডেনরিচে যকের ধন উদ্ধার হয়েছে। ব্যবসায়ী আমির খানের বাড়িতে সাতসকালে হানা দেয় ইডি। প্রথমে সেখানে কোনও টাকা থাকার কথা অস্বীকার করা হয়েছিল। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে খাটের নিচ থেকে উদ্ধার হয় বেশ কিছু প্যাকেট। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল ৫০০ ও ২ হাজার টাকারো নোটের বান্ডিল।

বিপুল পরিমাণ অর্থ গুণতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় আটটি টাকা গোনার যন্ত্র। যারপর একদিকে তল্লাশি ও অন্যদিকে টাকা গোনার কাজ চলতে থাকে একইসঙ্গে। ৮ ঘণ্টা তল্লাশির শেষে ইডি-র পক্ষে সরকারিভাবে জানানো হয়েছে, এখনও উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১২ কোটি টাকা। পাশাপাশি এখনও চলছে টাকা গোনার কাজ।

মোবাইল গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগ

মোবাইল গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগে চলছে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডির তরফে জানানো হয়। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। বেআইনি লেনদেনের মামলায় একযোগে কলকাতার ৬ জায়গায় ইডির তল্লাশি চালায়। গার্ডেনরিচ ছাড়াও মোমিনপুর, পার্ক স্ট্রিট, নিউটাউন-সহ ৬ জায়গায় অভিযান। যে অভিযানের ৮ ঘণ্টা পরে উদ্ধার ১২ কোটি টাকা। আরও কত টাকা লুকনো রয়েছে সাদামাটা বাড়ির আড়ালে, তা জানতে চলছে তল্লাশি ও টাকা গোনা।

কীভাবে প্রতারণা ?

মোবাইল গেমিং অ্যাপে কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা? অভিযোগ, প্রতিদিন ৩-৪ হাজার টাকা জেতার অফার দেওয়া হত অ্যাপ ব্যবহারকারীদের। অনলাইন লটারির মাধ্যমে খেলায় টাকা জেতানোর নামে প্রতারণার ফাঁদ পাতা হয়। শুরুতে কমিশনের ভিত্তিতে পুরস্কার দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে প্রতারকরা। কমিশনের টাকা সরাসরি ব্যাঙ্কে ঢুকে যাচ্ছিল। এরপর ফাঁদে পা দিয়ে অ্যাপ ব্যবহারকারীরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা মাত্রই টাকা তোলার অপশন বন্ধ করে দিয়ে সার্ভারের সব অ্যাডমিন ও অ্যাপ্লিকেশন ডিটেল মুছে দেওয়া হয়। এভাবে প্রায় ৬৫-৭০ কোটি টাকা বাজার তোলা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন- 'বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে, বার্তা দেওয়া হচ্ছে, ইডি রেড করে আতঙ্ক তৈরি করা হচ্ছে' আক্রমণ ফিরহাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Recruitment Case: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget