এক্সপ্লোর

Firhad Hakim : 'বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে, বার্তা দেওয়া হচ্ছে, ইডি রেড করে আতঙ্ক তৈরি করা হচ্ছে' আক্রমণ ফিরহাদের

Enforcement Directorate : গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ির দোতলায় খাটের তলায় থরে থরে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। ৮ ঘণ্টায় গার্ডেনরিচে ৮ কোটির হদিশ মিলেছে, লুকিয়ে আর কত?

কলকাতা : ইডি রেড করে বাংলায় ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। ফের কলকাতায় উদ্ধার হয়েছে টাকার পাহাড়। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ির দোতলায় খাটের তলায় থরে থরে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে। ৮ ঘণ্টায় গার্ডেনরিচে ৮ কোটির হদিশ মিলেছে, লুকিয়ে আর কত? সেই খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরটের (Enforcement Directorate)। 

ইডিকে ফিরহাদের আক্রমণ

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে বিপুল অর্থ উদ্ধার হওয়ার প্রসঙ্গে না ঢুকলেও ইডির হানা প্রসঙ্গে মুখ খোলেন ফিরহাদ হাকিম। টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে বেআইনি লেনদেনের অভিযোগে ইডির অভিযান নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল নেতা (TMC) । ফিরহাদ হাকিমের আক্রমণ, ‘ইডি রেড, ইডি রেড করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে, বার্তা দেওয়া হচ্ছে। আসলে বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে মনে মনে করি। বার্তা দিতে চাইছে বাংলায় ব্যবসা কোরো না, বাইরের রাজ্যে করো। সিওর না হলেও আশঙ্কা এমনটাই।' কলকাতার মেয়র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান প্রসঙ্গে জোড়েন, 'কেউ অন্যায় করলে নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি সম্পত্তি থাকলে তা সিজ করা হবে। কিন্তু এই মুহূর্তে রেড রেড রেড রেড করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে।'

জিরো টলারেন্স নীতি সরকারের : শমীক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফিরহাদ হাকিমের আক্রমণ প্রসঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বিজেপি (BJP) মুখপাত্র বলেছেন, 'সমান্তরাল অর্থনীতি চললে দেশের প্রান্তিক মানুষদের জীবন প্রবলভাবে প্রভাবতিত হয়। তাই সেটা বন্ধ করতে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদি সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। এভাবে ক্রমাগত রেড ও সেখান থেকে টাকা উদ্ধারকে সারা পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন করছেন। ' 

আক্রমণ সুজনের

টাকা উদ্ধার প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "লজ্জার ব্যাপার, কোনও জায়গায় হাতে দিলেই কয়েক কোটি টাকা। মালদায় ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কয়েক কোটি। অনুব্রত- পার্থ অথবা তাঁদের ঘনিষ্ঠ বা সহযোগী, আর তাদের পিছন পিছন আরও অনেকে একই পথে। আসল কথা হল কালো টাকা রাজত্ব হয়েছে। এখানে কোনও নীতির বিষয় নেই। এই রাজ্য সবসময় একটা সংস্কৃতির পীঠস্থান ছিল। সেই রাজ্যে লুঠেরার রাজত্ব হয়ে গেল। সৌজন্যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দেশে নরেন্দ্র মোদীর সরকার।'

আরও পড়ুন- রোজ ৩ থেকে ৪ হাজার টাকা জেতার টোপ! টাকা উদ্ধারের ঘটনায় দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget