এক্সপ্লোর

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র

TMC's Account : এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস।

আবির দত্ত, কলকাতা : তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব করা হল। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে ED। বেশকিছু লেনদেনের বিষয়ে তারা জানতে চায়। দ্বিতীয়ত, যে চিঠি তারা ব্যাঙ্কে পাঠিয়েছিল, সেখান থেকে যে তথ্য এসেছে, সেই তথ্যকে সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় ইডি। এমনটাই ইডি সূত্রে খবর। যদিও এবিষয়ে শুভাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছে তৃণমূল। অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করে পুলিশ। পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED তরফেও ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলি।

ED-র তরফে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত খোলেনি ওই ৩ অ্যাকাউন্ট থেকে লেনদেনের পথ। এর আগে পুলিশের তরফে তৃণমূলের ওই ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED-র তরফে ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলিতে থাকা সমস্ত টাকা। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের।

অন্যদিকে, এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই ১০ জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। এদিকে ED-র ফ্রিজ করা ৩টি অ্যাকাউন্ট আদালতের নজরদারিতে ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট-তৃণমূল'। সেই আবেদন খারিজ করে সোমবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন, আপাতত ওই সংক্রান্ত মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না তিনি।

তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় চলতি মাসের ৭ তারিখ, কলকাতার কয়েকটি জায়গায় অভিযান চালায় ED। তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে, ৩টি অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ED। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ না করায়, আপাতত সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget