এক্সপ্লোর

Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'

Municipality Recruitment Scam Case : এই সপ্তাহেই মদন মিত্রের দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্র ও স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে মদন মিত্র। ২৯ জুলাই সকাল ১১টায় কামারহাটির বিধায়ককে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই সপ্তাহেই মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি। এই সপ্তাহেই মদন মিত্রের দুই ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্র ও স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি।

এ প্রসঙ্গে মদন বলেছেন, "যদি আমায় ডাকে আমি কোনও ডেট, অসুখ, জ্বর...কোনও বাহানা দেব না। আমি সমস্ত রকমভাবে সহযোগিতা ইডিকে করব। স্ত্রী, পুত্ররাও যাবেন। প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাকে ডাকলে আমরা ফুল সাপোর্ট দেব। আমি গিয়ে সমস্ত...কোনও আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিছু চাইব না। খালি আমি সমস্ত রকম...আই অ্য়াসিওর ফুলেস্ট কো-অপারেশন। ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এরা যখন ডেকেছে নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক। আমি সর্বশক্তি দিয়ে এদের সহযোগিতা করব।" 

পুর নিয়োগ দুর্নীতি মামলায়, আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ED। কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে
কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র এবং তাঁদের দুই ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ED সূত্রে খবর, তাঁদের ২২ ও ২৩ জুলাই, ব্যাঙ্কের নথিপত্র নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। 

কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনও নগদ, আবার কখনও সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত ১২৫ জন। ED সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই, ১৩ জুন, তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ED. ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তলব করা হয় তাঁর স্ত্রী ও দুই ছেলে। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তাঁর নামে সাপ্লিমেন্টরি চার্জশিটও জমা দিয়েছে ED। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী, তাঁকে জিজ্ঞেসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন, প্রত্যেক কাউন্সিলর দু'জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল, ৫ জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম ৬ জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা ৬ জন চাকরিপ্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায়, ববিদা এবং সুজিতদা বলে লেখা থাকত। নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget