এক্সপ্লোর

TMC : 'মানুষের সঙ্গে, দলের সঙ্গে আছি' ফের বার্তা পার্থ-র, আবারও 'দায়' নিতে নারাজ তৃণমূল

Partha Chatterjee : আদালত থেকে বেরোনোর পথে একধাপ এগিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমি মানুষের সঙ্গে আছি। আমি নিজে দলের সঙ্গে আছি।'

কলকাতা : ঘটনাক্রমে যেন বদল নেই। শুধু মাঝে বদলাচ্ছে সময়, দিন-ক্ষণ। বলা ভাল, সময়ের সঙ্গে ঝাঁঝালো হচ্ছে দু-তরফের বক্তব্যই। দলের প্রতি আনুগত্যের বার্তা দিয়ে যখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তৃণমূল কর্মীদের 'সহকর্মী' বলে আখ্যা দিচ্ছেন, দলের সঙ্গে থাকার বার্তা দিচ্ছেন, তখন পাল্টা দলের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে, ব্যক্তিগত মতের দায় দলের নয়। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতারের পর পরই মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয় তাঁকে। প্রকাশ্য সভা থেকেই দূরত্ব তৈরির ইঙ্গিতও দেয় শীর্ষ নেতৃত্ব। দল দূরত্ব বাড়ালেও পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বারবারই বার্তা দিয়েছেন দলের পাশে থাকার। এদিনও আলিপুর আদালতে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানাই। তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের আগে শুভেচ্ছা জানাই। বেহালাবাসী, আমার অঞ্চল- সব নাগরিককে শুভেচ্ছা জানাই। বহু প্রতিক্ষীত জোকা-তারাতলা মেট্রো রেল চালু যেমন পূর্ণতা পায়।'' পরে বেরোনোর পথে একধাপ এগিয়ে তাঁর সংযোজন, 'আমি মানুষের সঙ্গে আছি। আমি নিজে দলের সঙ্গে আছি।'                                                         

যদিও তাঁর মত থেকে একান্ত-ই ব্যক্তিগত ও দল তাঁর দায় আর নিতে চায় না, সেটা আরও একবার বুঝিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, 'তৃণমূল কংগ্রেস সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন, তা একেবারেই তাঁর ব্যক্তিগত মত। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। দল তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের কিছু কাজ দল ঠিকভাবে নেয়নি, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সরিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল প্রসঙ্গে যাই বলুন তাঁর কোনও দায় দল নেবে না।'                                                                                                                    

আরও পড়ুন- ফের মুখ খুললেন পার্থ, এবার বার্তা দলীয় কর্মীদের

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget