এক্সপ্লোর

RG Kar Hospital Doctor Death Protest: BJP-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার আরজি করে, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

BJP Vs Junior Doctor Clash In RG Kar: বিজেপি কর্মীরা আরজি কর হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করতেই তুমুল গণ্ডগোল শুরু হয়ে যায় ভেতরে বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। ধস্তাধস্তিও হয়।

কলকাতা: আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক মৃত্যুর (RG Kar Hospital Doctor Death) প্রতিবাদ জানাতে বুধবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির (BJP) মহিলা মোর্চার তরফে। আর সেই মিছিলকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল হাসপাতালের সামনে। একদিকে গেরুয়া শিবিরে নেতা-কর্মী ও অন্যদিকে হাসপাতালের মধ্যে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে প্রবল ধস্তাধস্তি লেগে যায়। মাঝখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ দু-পক্ষকে থামানোর চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। কোনও রাজনৈতিক দলকেই হাসপাতালের ভেতরে ঢুকতে দিতে নারাজ বিক্ষোভকারী চিকিৎসদের অনঢ মনোভাব জয়ী শেষ পর্যন্ত। হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ছেড়ে দেন বিজেপি কর্মীরা।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার বিকেলে মিছিল করে গিয়েছিলেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করে। যার জেরেই তৈরি হয় উত্তেজনা। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল গিয়ে পৌঁছতে উত্তেজনা তৈরি হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যখন একটি ট্যাবলোর ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তখনই কিছু বিজেপি কর্মী আরজি কর হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন। যা মেনে নিতে চাননি বিক্ষোভাকারী চিকিৎসকরা। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় ও বিক্ষোকারীদের সঙ্গে বিজেপি কর্মীদের হাসপাতালের ভিতরে ঢোকার বিষয়কে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। বিক্ষোভকারী চিকিৎসকদের পাশাপাশি পুলিশের সঙ্গেও বচসা হয় বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মীদের। ট্য়াবলো ওপর উঠে দাঁড়িয়ে সেই সময় বক্তব্য রাখছিলেন রাহুল সিনহা। তিনি বিক্ষোভাকারী চিকিৎসদের সঙ্গে নিজেদের দলীয় নেতা-কর্মীদের বারবার গণ্ডগোল করতে বারণ করলেও তাতে কোন ফল হয়নি। বেশ কিছুক্ষণ চিকিৎসদের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর রণে ক্ষান্ত দিয়ে হাসপাতালের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ায় বিজেপি নেতা-কর্মীরা।

আরজি কর হাসপাতালের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারী চিকিৎসকদের ধস্তাধস্তির সময় তমলুক লোকসভার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায় চিকিৎসকদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে। 

আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার তীব্র নিন্দা করে এপ্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এখনই এই রাজ্যে ৩৫৬ ধারা জারি করে এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়া হোক।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Doctor Death Protest: বন্ধ আউটডোর, চুঁচুড়ায় লিফটের সামনে রোগী দেখছেন চিকিৎসকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget