এক্সপ্লোর

Malda ABVP Protest: RG কর কাণ্ডের প্রতিবাদে মালদায় ABVP-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার

RG Kar Doctor Death Protest: ABVP-র মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মালদায়। আরজি কর কাণ্ড ও নবান্ন অভিযানের দিন পুলিশি অত্যাচারের প্রতিবাদে জেলাশাসকের অফিস ঘেরাও করার চেষ্টা হচ্ছিল।

মালদা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG kar Doctor death Case) কেন্দ্র করে ২০ দিন ধরে আন্দোলন চলছে রাজ্যজুড়ে। যত দিন যাচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নবান্ন অভিযান হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠনের তরফে। ওই দিন বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল গণ্ডগোল হয় পুলিশের। যার জেরে ১৫ জন পুলিশ কর্মী জখম হন বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। গণ্ডগোলের অভিযোগে ওই দিন গ্রেফতারও করা হয় ১২৬ জনকে। পরে গ্রেফতারের সংখ্যা আরও বেড়েছে।

আরও পড়ুন: Mathabhanga News: অস্থায়ী পার্টি অফিস ভাঙার পাশাপাশি বিজেপি নেতার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা মাথাভাঙায়

নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের অভিযোগ এনে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। বৃহস্পতিবার RG কর কাণ্ড ও নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানাতে মালদায় মিছিল করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP Rally) তরফে। মালদার (Malda) জেলাশাসকের অফিস ঘেরাও করারও চেষ্টা করা হয়। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদা শহরে। 

আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: হাসপাতাল থেকে তিন-তিনবার ফোন, বয়ানে অসঙ্গতি, RG করের ভাইরাল অডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র সদস্যরা পুলিশের ব্যারিকেড সরিয়ে জেলাশাসকের দফতরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিও করতে দেখা যায় মিছিল অংশ নেওয়া বিক্ষোভকারীদের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যে বুধবার ১২ ঘণ্টার বনধ করেছে বিজেপি। বৃহস্পতিবার থেকে ধর্মতলায় টানা সাত দিনের ধর্না ও অবস্থান শুরু হয়েছে। এর পাশাপাশি ৬ সেপ্টেম্বর পর্যন্ত থানা ও প্রতিটি জেলাশাসকের দফতর ঘেরাও করার ডাক দিয়েছে তারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mathabhanga News: অস্থায়ী পার্টি অফিস ভাঙার পাশাপাশি বিজেপি নেতার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা মাথাভাঙায়

সেরা শিরোনাম

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget