এক্সপ্লোর

Mathabhanga News: অস্থায়ী পার্টি অফিস ভাঙার পাশাপাশি বিজেপি নেতার গাড়িতে ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা মাথাভাঙায়

Coochbehar News: বিজেপির মণ্ডল সভাপতির গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাদের অস্থায়ী পার্টি অফিস ভেঙে দেওয়া অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: বিজেপির অস্থায়ী পার্টির অফিস ভেঙে ফেলার পাশাপাশি গেরুয়া শিবিরের এক নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে কোচবিহারের মাথাভাঙায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় থাকা বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ উঠছে পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে আসার সময় বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শেখর রায়ের গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পরে দু-দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন: CBI at RG Kar: দুর্নীতির অভিযোগের তদন্ত, RG Kar- এর পুলিশ মর্গে গেল সিবিআই

এপ্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি শেখর রায় বলেন, পঞ্চানন মোড়ে আমাদের দলীয় কার্যালয় ছিল। সেটি ভেঙে যাওয়ায় পরে সেখানে একটি অস্থায়ী পার্টি অফিস বানানো হয়েছিল। বৃহস্পতিবার সেটা ভেঙে দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা। পাশাপাশি আজ পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে আসার সময় আমার গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের লোকেরা।

বিজেপির তরফে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এপ্রসঙ্গে পচাগড় অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নেই। বিজেপি লোকেরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যে অভিযোগ করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে। তারপর রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণে বিজেপির একাধিক নেতা-কর্মী ঘরছাড়া হন বলে অভিযোগ। পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দান করায় সেগুলি ঘাসফুল শিবিরের দখলে যায়। এক্ষেত্রেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাপ দেওয়ার ও ভয় দেখানোর অভিযোগ জানানো হয়েছিল বিজেপির তরফে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kaliachak News: মালদায় ফের কংগ্রেসের গঠন করা পঞ্চায়েত দখল করল তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ! আখরুজ্জামানকে 'নিগ্রহের চেষ্টা', চ্যাংদোলা করে বের করা হল কুণালকে
বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ! আখরুজ্জামানকে 'নিগ্রহের চেষ্টা', চ্যাংদোলা করে বের করা হল কুণালকে
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
West Bengal News Live: বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget