এক্সপ্লোর

Islampur News: ইসলামপুরে শ্যুটআউট, কর্মীদের সঙ্গে কথা বলার সময় খুন তৃণমূল নেতা

Islampur Shootout: ইসলামপুরে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন একজন তৃণমূল নেতা। তাঁর নাম বাপী রায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মহম্মদ সাজ্জাদ নামে আরও এক তৃণমূল নেতা।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: দলীয় কর্মীদের সঙ্গে আলোচনার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল নেতা বাপী রায়। জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন নেতা মহম্মদ সাজ্জাদ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur News)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

আরও পড়ুন: Kunal Ghosh: মিষ্টিমুখের ঘোষণা হয়েছিল দুপুরেই, সন্ধেয় বিজেপি-র কল্যাণকে রসগোল্লার হাঁড়ি পাঠালেন কুণাল

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে  একটি রেস্তোরাঁয় বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় একজন তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে আরও একজন তৃণমূল নেতা। বিষয়টিকে নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ওই এলাকায়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটির তদন্ত শুরু করে অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এপ্রসঙ্গে হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ তৃণমূল নেতা জানান, তাঁরা ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এক রেস্তোয়াঁয় বসে দলীয় কর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় আচমকা অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা এসে এলোপাথাড়ি গুলি চালায়। এর ফলে তাদের একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি কপালজোরে বেঁচে গেছেন। 

আরও পড়ুন: Kolkata Weather: রবিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া, বৃষ্টির পরিমাণ কি বাড়ব?

এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই তৃণমূলকে কটাক্ষ করেছেন ইসলামপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের কথায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে তো আরও খারাপ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ইসলামপুরের ওই রেস্তোরাঁয় যা ঘটেছে তাতে ঘাসফুল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কথাই প্রকাশ্যে এসেছে।

যদিও এই হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Donald Trump Injured : ট্রাম্পের সমাবেশে দুষ্কৃতী হামলা, কানে গুলি লাগল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের ! তারপর...

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget