এক্সপ্লোর

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বিস্ফোরণ, বোমাবাজিতে উত্তেজনা, তরজা রাজনৈতিক মহলে

১৬ নভেম্বর মিনাখাঁয় মামার বাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু নাবালিকার। ১৬ নভেম্বর কুলপিতে বোমা ফেটে জখম দুই কিশোর। ১৬ নভেম্বর কেশপুরে তৃণমূলের মিছিলে বোমাবাজির ঘটনা ঘটে।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে জেলায় জেলায় বিস্ফোরণ, বোমাবাজি। ৬ নভেম্বর সিউড়িতে বালিঘাটের দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষে বোমাবাজি, খুন হয়। এরপর ১৪ নভেম্বর সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণে পা উড়ল গ্রামবাসীর। ১৬ নভেম্বর মিনাখাঁয় মামার বাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু নাবালিকার। ১৬ নভেম্বর কুলপিতে বোমা ফেটে জখম দুই কিশোর। ১৬ নভেম্বর কেশপুরে তৃণমূলের মিছিলে বোমাবাজির ঘটনা ঘটে। ১৮ নভেম্বরে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে বোমাবাজি। 

নদিয়ার কৃষ্ণনগরের  বোমাবাজির অভিযোগ: ইতিমধ্যেই বীরভূমের সাঁইথিয়া, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মতো একাধিক জেলায় গত কয়েকদিনে বিস্ফোরণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার নদিয়ার কৃষ্ণনগরের  বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে নগেন্দ্রনগরে একদল দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। মুহুর্মুহু বোমা পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি, তৃণমূলের এক কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ওই হামলা ও বোমাবাজি হয়। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কারা হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়। 

পঞ্চায়েত ভোটের আগেই উত্তেজনা: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট! সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁ, কুলপি, গত কয়েকদিনে বিস্ফোরণ, বোমাবাজিতে কেঁপে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। আজ ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর। তৃণমূল নেতার জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন চলল বোমাবাজি!ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক। অভিযোগ, পুলিশের সামনেও চলে বোমাবাজি! ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।

এমনকি ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে তৃণমূল নেতার স্ত্রীকেও হুমকির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে যে তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে। তিনি স্থানীয় কাউন্সিলর পলাশ দাস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

বোমাবাজির নেপথ্যে কি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব? কৃষ্ণনগর উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পালের কথায়, আমার ওয়ার্ডে অনেকেই আমরা সঙ্গে থাকে। পাড়ার দ্বন্দ্ব। এর পিছনে কারা আছে জানি। দলে সেটা বলব। সাম্প্রতিক অতীতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া। কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরে বোমাবাজির শিকার শৈশব। মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয় নাবালিকার। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও জখম হয় ২ কিশোর।  শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বীরভূমের সাঁইথিয়ায় বোমাবাজিতে মৃত্যু। সিউড়ি, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে । পঞ্চায়েত ভোটের আগে কোথা থেকে আসছে এত বোমা? কী উদ্দেশ্যে মুড়ি মুড়কির মতো বোমা মজুত?এখনই এই পঞ্চায়েতে কী হবে? প্রশ্ন বিরোধীদের। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার জানিয়েছেন, বোমাবাজির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ৪ জনকে গ্রেফতার করা হয়ছে।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget