এক্সপ্লোর

JU Student Death: পড়ুয়া মৃত্যুর প্রতিবাদেও রাজনীতি? এআইডিএসও-টিএমসিপির ধস্তাধস্তিতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর

Jadavpur University: তৃণমূল ছাত্র পরিষদকে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ এআইডিএসও-র বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিন অফ স্টুডেন্টসকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। 

কলকাতা: ছাত্রের মৃত্যুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখলদারির রাজনীতি! র‍্যাগিং বন্ধের দাবিতে আন্দোলন ঘিরেও বুধবার রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়! অরবিন্দ ভবনের সামনে টিএমসিপি-র সঙ্গে ডিএসও-এসএফআইয়ের হাতাহাতি, ধস্তাধস্তি বাধে। অসুস্থ হয়ে পড়েন এক পড়ুয়া। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

র‍্যাগিং বন্ধের দাবিতে আন্দোলন করতে এসেছিলেন। আর তা থেকেই তৈরি হল চরম পরিস্থিতি। দুই দলের বচসা ঘিরে ধুন্ধুমার বাধল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। জানা গিয়েছে, বুধবার ছাত্র মৃত্যুর প্রতিবাদে ডেপুটেশন জমা দিতে এসেছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কিন্তু  'বহিরাগত' অভিযোগে টিএমসিপির সদস্যদের ক্যাম্পাসে ঢুকতে বাঁধা দেন এআইডিএসও-র সদস্যরা। এর পর এআইডিএসও-টিএমসিপি সামনাসামনি হতেই তুলকালাম বাধে। রণক্ষেত্রে পরিণত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অরবিন্দ ভবনের সামনে ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল ছাত্র পরিষদকে ডেপুটেশন দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এআইডিএসও-র বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিন অফ স্টুডেন্টসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। সব মিলিয়ে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলে প্রশাসনের কোনও আধিকারিকেরই দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে চত্বর ঘিরে এত কিছু, সেখানে কেন কোনও পুলিশ মোতায়েন নেই। 

ছাত্রের মৃত্যুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখলদারির রাজনীতি! র‍্যাগিং বন্ধের দাবিতে আন্দোলন ঘিরেও বুধবার রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়! অরবিন্দ ভবনের সামনে টিএমসিপি-র সঙ্গে ডিএসও-এসএফআইয়ের হাতাহাতি, ধস্তাধস্তি বাধে। 

এর আগেও একটি জিবি মিটিং-কে কেন্দ্র করেই জল্পনা তৈরি হয়েছিল। জানা গিয়েছে এ দিনও বিশ্ববিদ্যালয় চত্বরে জিবি মিটিং-ই চলছিল। সেই সময়েই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে যায়। আর তখনই তাঁদের বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, 'ছাত্র মৃত্যুর পরেও হস্টেলে ৪ বার জিবির বৈঠক হয়েছিল বলে ভাইরাল একটি চ্যাট থেকে জানা গিয়েছে। হস্টেলে জেনারেল বডির বৈঠকের নেতৃত্বে ছিলেন প্রাক্তনীরা। পুলিশি জিজ্ঞাসাবাদে কী প্রশ্ন হতে পারে? বলে দেওয়া হয় ছাত্রদের। কী প্রশ্ন হতে পারে, কী উত্তর দিতে হবে, বলে দেওয়া হয় আবাসিকদের'। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে পুলিশের হাতে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ধৃত সৌরভ, মনোতোষ, দীপশেখরকে জেরা করেই বাকি ৬জনের হদিশ মেলে। পুলিশের নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তনী, জিবি পরিচালনা করা ছাত্ররা। এখন প্রশ্ন, কী বলতে হবে শিখিয়ে কী ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল?

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget