এক্সপ্লোর

Bankura News: চিকিৎসক পরিচয় দিয়ে নার্সকে বিয়ে করার চেষ্টা, ধৃত প্রতারক

Bankura News: চিকিৎসক পরিচয় দিয়ে নার্সের চাকরি করা একজন মেয়েকে বিয়ে করতে এসেছিল মুর্শিদাবাদের একজন দুধ বিক্রেতা। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: চিকিৎসক পরিচয় দিয়ে একজন নার্সকে প্রেমের জালে ফাঁসিয়ে ছিল। তারপর বিয়ে করতেও এসেছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে শ্রীঘরে যেতে হল ভুয়ো চিকিৎসক (Fake doctor) পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) জয়পুরে (Jaipur)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপারি পেশায় একজন দুধ বিক্রেতা। নিজেকে এসএসকেএম অর্থাৎ পিজি হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা ও কল্যাণীতে কর্মরত একজন নার্সকে প্রেমের জালে ফাঁসায় সে। ফেসবুকে পরিচয় হওয়ার পর দীর্ঘ ছ-মাস ধরে চলে প্রেমালাপ। অবশেষে দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 

আরও পড়ুন: Adhir On Kunal: "কুণাল ঘোষকে খুনও করিয়ে দিতে পারে", বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর

এরপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ওই ভুয়ো চিকিৎসক বিয়ে করতে আসে বাঁকুড়ার জয়পুরে। সেখানে আসার পর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোকজন বরযাত্রীদের কাছ থেকে জানতে পারেন যে বাপি চাঁদপারি একজন ভুয়ো চিকিৎসক। আদতে পেশায় সে একজন দুধ বিক্রেতা। এরপরই নতুন বধূর সাজে সজ্জিত মেয়ের পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে ওই ভুয়ো চিকিৎসক বর। সবাই মিলে তাকে আটকে রেখে খবর দেন জয়পুর থানায়।:

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'গদ্দার' শব্দের অর্থ কী? বোঝালেন দেব, 'সমর্থন' কুণালের

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানা পুলিশ। সমস্ত কিছু শোনার পর ভুয়ো ওই চিকিৎসককে মেয়ের পরিবারের লোকজনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। পরে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। মেয়ের পরিবারের তরফে অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতেও তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃতকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি জানাজানি হওয়ার পরে উত্তেজনা ছড়িয়ে বাঁকুড়ার জয়পুর এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget