এক্সপ্লোর

Dev: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট'! যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ দেবের কপ্টারের

Lok Sabha Election 2024: শুক্রবার রতুয়ায় প্রচারে যান দেব। সেখান রানিনগর যাওয়ার পথেই বিপত্তি দেখা যায়। দেবের কপ্টারে ধোঁয়া, উড়ানের পরেই জরুরি অবতরণ করানো হয়।

অর্ণব মুখোপাধ্যায়, মালদা: ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট' দেবের (Dev)। ঘাটালের তৃণমূল প্রার্থী ও অভিনেতা দেব এখন ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারে (Lok Sabha Election 2024)। সেই সময়েই আজ যান্ত্রিক গোলযোগ দেখা যায় অভিনেতার কপ্টারে। উড়ানের পরেই জরুরি অবতরণ করা হয় কপ্টারের। 

দেবের কপ্টারে ধোঁয়া, সড়কপথেই রওনা দিলেন অভিনেতা

শুক্রবার রতুয়ায় (Ratua) প্রচারে যান দেব। সেখান রানিনগর (Raninagar) যাওয়ার পথেই বিপত্তি দেখা যায়। দেবের কপ্টারে ধোঁয়া, উড়ানের পরেই জরুরি অবতরণ করানো হয়। রতুয়া থেকে রানিনগর যাওয়ার সময় দেবের কপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে উড়ানের ৫ মিনিট পরই মালদা বিমানবন্দরে অবতরণ করানো হয়। দেবের কপ্টারে যান্ত্রিক ত্রুটির ফলে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপরে সড়ক পথেই রওনা দেন অভিনেতা।

রতুয়া থেকে রানিনগর যাওয়ার পথে ঘাটালের তৃণমূল প্রার্থী ও অভিনেতা দেবের কপ্টারে বিভ্রাট দেখা যায়। সঙ্গে সঙ্গে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। মাঝ আকাশে চপার বিপত্তি হয়, তবে সুরক্ষিত সকলেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'আমাদের শ্রেষ্ঠ পাইলট ছিলেন। সকলে ভাল আছি, সুস্থ আছি। বাবা-মায়ের আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল বলে সব ঠিকঠাক আছে।' সড়কপথে গাড়ি করেই পরের গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তাঁরা। দেবের কথায়, 'যে রাস্তা আধ ঘণ্টায় যাওয়া যেত সেটা পৌঁছতে ৪ ঘণ্টা লাগবে। কিন্তু দল কথা দিয়েছে সেটা আমাকে রাখতেই হবে।' 

আরও পড়ুন: Recruitment Scam: SSC চেয়ারম্যানের ইউটার্ন! যোগ্য-অযোগ্য চাকরিহারা নিয়ে নয়া কী দাবি?

প্রসঙ্গত, এখন দেবকে নিয়ে রাজনীতিতে বেশ আলোড়ন। তিনি ছাড়তে চাইলেও, রাজনীতি নাকি তাঁকে ছাড়ছে না! মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় তাই তৃতীয় বারের জন্য ফের লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন যখন চরমে, সেই আবহেই বৃহস্পতিবার ঘাটাল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেব। নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়ে সম্পত্তির খতিয়ান দিয়েছেন। দেব জানিয়েছেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ১৪০ টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ১ কোটি ৯৯ লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ২ কোটি ৮৪ লক্ষ ৮২ হাজার ১৩০ টাকা, ২০২১-’২২ অর্থর্ষে ২ কোটি ৬৮ লক্ষ ৩৫ হাজার ৯৩০ টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget