এক্সপ্লোর

Adhir On Kunal: "কুণাল ঘোষকে খুনও করিয়ে দিতে পারে", বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর

Adhir On Kunal: কুণাল ঘোষের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাল লেগেছে। তাই তাঁকে জেলে পাঠানো হতে পারে বা খুনও করিয়ে দেওয়া হতে পারে। শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরক এই দাবিই করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) খুন হতে পারেন বলে শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য তাঁর এই হাল হতে পারে বলেও দাবি করেন তিনি। 

কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে তিনি বলেন, "কুণাল ঘোষ সঠিক কথা বলতে আরম্ভ করেছে তাই দিদির গায়ে ঝাল লাগছে। দিদি আর কুণাল ঘোঘকে সহ্য করতে পারছে না। এই তো ব্যাপার। কুণাল ঘোষকে দু-দিন পরে জেলে ভরে দিতে পারে। খুনও করিয়ে দিতে পারে। দিদির তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে। তাই কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে এই বাংলায়। আবার মিথ্যা অভিযোগে জেলও হয়ে যেতে পারে। এর আগেও তো জেল হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তাঁর জেল হতেই পারে।"

অধীর চৌধুরীর এই মন্তব্যের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। এপ্রসঙ্গে তিনি বলেন, "যাঁর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় সে আমাকে দলের মধ্যে শত্রু বলে মনে করে। এই শত্রুতাকে আমি স্বাগত জানাচ্ছি। এই আমার বড় ক্যারেকটার সার্টিফিকেট। পার্থ চট্টোপাধ্যায় যদি আজকের দিনে দাঁড়িয়ে আমার সুখ্যাতি করতেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করতাম সেটা আমার ক্ষেত্রে লজ্জার। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে তা চাকরি বিক্রির টাকা। শিক্ষামন্ত্রীর পদে বসে চাকরি বিক্রি করার টাকা। সেই পার্থ চট্টোপাধ্যায় যদি কুণাল ঘোষকে শত্রু বলেন, প্রতিপক্ষ বলেন বা খারাপ বলেন তাহলে পার্টির মধ্যে কুণাল ঘোষ যে সঠিক ছিলেন তা প্রমাণিত হয়। এই ক্যারেকটার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায় চাকরি বেচার মাস্টারমাইন্ড, তিনি যদি আমাকে শত্রু বলেন বা অপছন্দ করেন তাহলে সেটা তো ভালো কথা। চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায়, তোলাবাজ পার্থ চট্টোপাধ্যায়ের চক্রে কুণাল ঘোষ যে ছিল না তা প্রমাণ করে। এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ খারাপ হয়। এটা তো যুগে যুগে প্রমাণিত। এখন এটা দেখতে হবে পার্থদা যে আমাকে দুর্বল করার কথা বলছেন সেটা জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে করছেন কিনা। এই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে হবে।"   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PM Modi: কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের সাহায্য মোদির ? কী নির্দেশ দিলেন বাংলার বিজেপি নেতৃত্বকে

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget