এক্সপ্লোর

Fake Medicine Alert: গুণমানের পরীক্ষায় ফেল, কীভাবে চিনবেন ভেজাল ওষুধ?

Fake Medicine Update: এই জাল ওষুধ নিয়েও চিন্তা বাড়িয়েছে CDSCO-র রিপোর্ট। কারণ, গত এক বছরে কলকাতায় ধরা পড়েছে অসংখ্য জাল ওষুধ।

কলকাতা: সারা দেশে গুণমানের পরীক্ষায় গত এক বছরে ফেল করেছে প্রায় ১ হাজারটি ওষুধ (Fake Medicine Alert)। তার মধ্যে রয়েছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করা ৩১২টি নমুনা। কীভাবে চিনবেন এই ভেজাল ওষুধ? 

CDSCO সূত্রে খবর, একটি ওষুধ জাল বলে গণ্য করা হবে, যদি তা কোনও ওষুধের নাম ব্যবহার করে তৈরি করা হয়। যদি তা অন্য ওষুধের নকল হয় বা অন্য ওষুধের সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ হয়, যাতে প্রতারণার আশঙ্কা থাকে। যদি ওষুধের চরিত্র সম্পর্কে বিবরণে স্পষ্টতার অভাব থাকে। ওষুধের লেবেল বা কন্টেনারে প্রস্তুতকারক হিসেবে এমন কোনও ব্যক্তি বা কোম্পানির নাম থাকে যাদের কোনও অস্তিত্বই নেই। যদি কোনও ওষুধের মধ্যে অন্য ওষুধ ঢোকানো থাকে তাকে জাল ওষুধ বা স্পিউরিয়াস ড্রাগ বলে চিহ্নিত করা হবে।

এই জাল ওষুধ নিয়েও চিন্তা বাড়িয়েছে CDSCO-র রিপোর্ট। কারণ, গত এক বছরে কলকাতায় ধরা পড়েছে অসংখ্য জাল ওষুধ। CDSCO সূত্রে খবর, গত বছর নভেম্বরে কলকাতায় ধরা পড়ে নামী সংস্থার ব্র্যান্ড এবং ব্যাচ নম্বর জাল করে তৈরি কোলেস্টেরলের ওষুধ। অক্টোবরে ধরা পড়ে নামী সংস্থার জাল ভিটামিন ডি3 ট্যাবলেট সেপ্টেম্বরে ধরা পড়ে, জাল অ্যান্টিবায়োটিক, প্যানটোপ্রাজল D, প্যারাসিটামল। জুন মাসে কলকাতা থেকে ধরা পড়ে নকল অ্যান্টিবায়োটিক, ইনহেলার, কাফ সিরাপ। মার্চ মাসে কলকাতা থেকে বাজেয়াপ্ত হয় সান ফারমা এবং glenmark-এর নাম জাল করে বানানো স্নায়ু এবং হৃদরোগের ওষুধ। 

গত বছর সেপ্টেম্বর মাসে ৩৫টি ওষুধ ফেল করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। সব থেকে উদ্বেগের বিষয়, তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। CDSCO সূত্রে খবর, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোরে থাকা Pulmosil ইঞ্জেকশন। যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় হৃদযন্ত্র এবং ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন রোগীদের রক্তচাপ কমাতে। CDSCO-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, NRS হাসপাতাল থেকে সংগ্রহ করা ওষুধটি ছিল sun pharma-র মোড়ক নকল করে বানানো। ভায়ালে লেখা ছিল ব্যাচ নম্বর থেকে ইঞ্জেকশন তৈরির তারিখ এবং এক্সপায়ারি ডেট। পরীক্ষায় ফেল করার কারণ হিসেবে রিপোর্টে লেখা রয়েছে, ভায়ালে ছিল দূষিত পদার্থ। সমস্যা ছিল শুদ্ধতার।

ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফারমার তরফে জানানো হয়েছে, এই ইঞ্জেকশন তাদের তৈরি নয়। এটি স্পিউরিয়াস ড্রাগ বা জাল ওষুধ। ঘটনার তদন্ত হচ্ছে। কিন্তু এরকম ইঞ্জেকশন NRS-এর মতো সরকারি হাসপাতালে স্টোরে এল কী করে? তাহলে কি সরকারি হাসপাতালেও ঢুকে পড়ছে নিম্নমানের বা জাল ওষুধ? NRS হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ওষুধটি নজরে আসা মাত্রই ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ইন্দিরা দে পাল বলেন, "আমরা জানার পরই ওই ওষুধ ব্যবহার বন্ধ করে দিই। লোকালি কেনা হয়েছিল। কিন্তু কাউকে দেওয়ার আগেই বিষয়টি নজরে আসে।''

আরও পড়ুন: Shantiniketan Dol Yatra: : দোলে জমজমাট ভিড়, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget